somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতকে টাকা দিয়েছে ভারতের সারদা গ্রুপ

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামায়াতে ইসলামীসহ বাংলাদেশের মৌলবাদী দলগুলোকে আন্দোলনের জন্য অর্থ জুগিয়েছে ভারতের বিতর্কিত সারদা গ্রুপ। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য ওই দলগুলোকে ভারতের একজন প্রভাবশালী রাজনীতিকের মাধ্যমে (বর্তমানে তিনি রাজ্যসভার এমপি) বড় অঙ্কের অর্থ দিয়েছেন সারদা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেন। এসব কথা বলা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে।'সারদা মানি ফুয়েলড ফায়ার অ্যাগেইনস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট' শিরোনামে গতকাল রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সারদা কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন শুধু ভারতীয় রাজনৈতিক দলগুলোকেই অর্থ দেননি, বাংলাদেশে ইসলামী মৌলবাদী দলগুলোকেও অর্থ দিয়েছেন। তদন্ত সংস্থা সিবিআই ও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর থেকে এ ব্যাপারে তথ্য পায়।জানা গেছে, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার ওই এমপির সঙ্গে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়াসহ (এসআইএমআই) বিভিন্ন ইসলামপন্থি দলের যোগাযোগ রয়েছে। সিবিআই ও ইডির কর্মকর্তারা ওই এমপির নাম প্রকাশ করেননি। তবে সাবেক গোয়েন্দা কর্মকর্তারা জানান, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য থেকে তৃণমূলের নির্বাচিত এমপি তৃণমূল নেতা আহমেদ হাসান ওরফে ইমরান।সিবিআই ও ইডির কর্মকর্তারা জানতে পেরেছেন, সারদা গ্রুপের 'চিট ফান্ড স্কিমের' জন্য সংগ্রহ করা অর্থ পশ্চিমবঙ্গের সল্টলেকে গ্রুপের দপ্তরগুলোতে জমা করা হতো। সেখান থেকে শত শত কোটি রুপি বাংলাদেশ সীমান্তে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়। ব্যাগে ভরে সারদা গ্রুপের অ্যাম্বুলেন্সগুলোতে করে এ অর্থ নেওয়া হয় সীমান্ত এলাকায়। সেখানে কলকাতার এক ব্যক্তির মালিকানাধীন ফরেন কারেন্সি কনভার্টার সেন্টারে নিয়ে অতি গোপনে বাংলাদেশি টাকা ও ইউরোপীয় মুদ্রা সংগ্রহ করা হয়। সশস্ত্র ইসলামী চরমপন্থিরা রাতের অন্ধকারে এসব টাকা ও ইউরোপীয় মুদ্রা বাংলাদেশে নিয়ে আসে। সুদীপ্ত সেনের এই অর্থ দেওয়ার ক্ষেত্রে শর্ত ছিল, বাংলাদেশের ভেতর দিয়ে এসব অর্থ পরে ইউরোপের বিভিন্ন ব্যাংকে পাঠাতে হবে।গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ভারতের জনগণের কাছ থেকে সারদা গ্রুপের সংগ্রহ করা হাজার হাজার কোটি রুপি অতীতে এভাবেই বাংলাদেশে ভারতবিরোধী জঙ্গি দলগুলোর কাছে এসেছে।ওই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যবহারের জন্য সুদীপ্ত সেনের দেওয়া অর্থের বেশিরভাগ পেয়েছে জামায়াতে ইসলামী। এ ছাড়া বাংলাদেশে নির্দিষ্ট কিছু স্থানে পেঁৗছেছে তার অর্থ। সাবেক গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, রাজনীতিক আহমেদ হাসানের সঙ্গে ইসলামী মৌলবাদী দলগুলোর যোগাযোগ রয়েছে কয়েক দশক ধরে। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত দোভাল এবং প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করা হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক বিশেষ পরিচালক ধানেশ চন্দ্র নাথ বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা আহমেদ হাসানের কার্যক্রম সম্পর্কে অবহিত আছেন। ২০০১ সালে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়াকে নিষিদ্ধ করার সময় মমতা ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তার রাজ্যে এই সংগঠনের তৎপরতা সম্পর্কে তিনি অবশ্যই অবহিত ছিলেন। আহমেদ হাসান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সংগঠনটির সঙ্গে যুক্ত হন। তাকে সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ছাড়া তিনি জামায়াতে ইসলামী হিন্দ-এর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। স্টুডেন্টস ইসলামিক মুভমেন্টের যোগাযোগ ছিল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে। দুবাইভিত্তিক আইডিবির পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আহমেদ হাসান। বাংলাদেশের জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল মামুন আল আযমী ভারতীয় নেতা আহমেদ হাসানের ঘনিষ্ঠ বন্ধু।
সুত্র
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×