
গত মার্চ,এপ্রিল মাসে লন্ডনে বেশ কয়েকটি দলীয় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব তারেক রহমান; শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ “জয় পাকিস্তান” বলে শেষ করেছেন বলে দাবি করেন।
জনাব তারেক রহমানের এই বক্তব্যের পর ক্ষমতাসীন আওয়ামীলীগের সিনিয়র রাজনীতিবিদরা সংসদে এবং সংসদের বাইরে জনাব তারেককে অকথ্য, অশালীন ভাষায় গালিগালাজ করেন।

গত ২সেপ্টেম্বর, ২০১৪ তারিখে, মহান মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি, আওয়ামীলীগের সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বীর-উত্তমের ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি প্রকাশিত হবার পর, বাংলাদেশ বিবরণের লন্ডন প্রতিনিধির গত এক সপ্তাহের অনুসন্ধানে জানা যায়, জনাব একে খন্দকারের লন্ডনের NWBKGB2102M সুয়িফট কোডের ন্যাটওয়েস্ট ব্যাংকের 43758b ক্রমিকের একাউন্টে, চারদলীয় জোট সরকারের হাওয়া ভবনের প্রভাবশালী নেতা এবং বর্তমানে লন্ডন অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার একই ব্যাংকের একাউন্ট ব্যাল্যান্স থেকে সর্বমোট তেইশ লক্ষ বত্রিশ হাজার চারশত সাতষট্টি ডলার (১৭ কোটি ৯৬ লক্ষ টাকা) গত ১৯এপ্রিল, ২০১৪ তারিখে ট্রানজেকশন করা হয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য লন্ডনের টাওয়ার হ্যামলেটস বিএনপি অফিসে একাধিকবার ফোন ও এসএমএসের মাধ্যম্যে যোগাযোগ করা হলে, সেখান থেকে আর্থিক লেনদেনের ব্যাপারে কোনও ধরণের বক্তব্য পাওয়া যায় নি।
পরবর্তীতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যোগাযোগ করা হলে, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ খবরকে ভিত্তিহীন, বানোয়াট এবং দুরভিসন্ধিমূলক বলে আখ্যায়িত করেন।
এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের বাসভবনে, তার নিকট একাধিকবার বই বিষয়ক আর্থিক লেনদেনসহ সমস্ত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে, জনাব আব্দুল করিম খন্দকার বীর-উত্তম অতিসত্বর সংবাদ সম্মেলন করে সাংবাদিক ও সুশীল সমাজের সমস্ত অভিযোগের উত্তর দেবেন বলে জানান।
সুত্রঃ বাংলাদেশ বিবরণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




