somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পার্লামেন্টে বিল উঠছে: বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে পাকিস্তান

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কৃতকর্মের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে পাকিস্তান।


পাকিস্তানের প্রভাবশালী সাংবাদিক হামিদ মীর এ দাবি করেছেন। তাঁর ভাষ্য মতে, আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের পার্লামেন্টে এ বিষয়ে বিল তোলা হবে। সরকারের একাধিক মন্ত্রী তাঁকে এমন কথা জানিয়েছেন। গত ১৭ নভেম্বর, ২০১৪ সোমবার একাত্তর টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।
সাক্ষাৎকারে হামিদ মীর বলেন, একাত্তরের কৃতকর্মের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে পাকিস্তান। এ বিষয়ে পার্লামেন্টের উভয় কক্ষে বিল তোলা হবে। পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতৃত্বাধীন সরকারের একাধিক মন্ত্রী তাঁকে এমন কথা জানিয়েছেন। এ ছাড়া পাকিস্তানের সাধারণ মানুষ ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী অনেক সদস্যও বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারের পক্ষে রয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও এ বিচারের পক্ষে ইতিবাচক অবস্থান নিয়েছেন।
পাকিস্তানের জিও নিউজের নির্বাহী সম্পাদক হামিদ মীর বরাবরই একাত্তরে পাকিস্তানের অবস্থানকে ভুল হিসেবে আখ্যায়িত করেন। এ জন্য পাকিস্তানকে একাধিকবার বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আবারও সরব হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। এ রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, বাংলাদেশে যা ঘটছে তা কোনোভাবেই পাকিস্তান অবহেলা করতে পারে না। নিজামীর মতো জামায়াত নেতারা ১৯৭১ সালে কেবল পাকিস্তানের অখণ্ডতার জন্যই কাজ করেছেন। এর আগেও তিনি মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিসার আলীর মন্তব্যের বিষয়ে হামিদ মীরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটা সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর (নিসার আলী) ব্যক্তিগত মন্তব্য, সরকারের কিংবা আনুষ্ঠানিক কোনো মত নয়।
হামিদ মীর দাবি করেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও তথ্যমন্ত্রী পারভেজ রশিদ মানবতাবিরোধী বিচারের পক্ষে রয়েছেন। প্রধানমন্ত্রী নওয়াজও বিচারের পক্ষে। সুত্র
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×