somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘পাকিস্তানির’ নেতৃত্বে হামলা আনসার ক্যাম্পে

০৫ ই জুন, ২০১৬ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ব্যারাকে হামলায় এক পাকিস্তানির নেতৃত্বে থাকার তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ১৩ মের এ ঘটনায় গ্রেফতার আসামি নুরুল আবছারের আদালতে দেওয়া জবানবন্দির ভিত্তিতে এ কথা জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। নুরুল আবছার আদালতে ওই পাকিস্তানির পাশাপাশি জঙ্গি সংগঠন ‘রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’-এরও জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানান তিনি। খবর বিডিনিউজের। গতকাল দুপুরে কক্সবাজার বিচারিক হাকিম সিরাজ উদ্দিনের আদালতে আবছার (২২) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক কবির হোসেন।

আবছার টেকনাফের হ্নিলার রঙ্গিখালী এলাকার ছাবের আহমদের ছেলে। তাকে গ্রেফতারের খবর সোমবার জানানো হলেও কোথা থেকে ধরা হয়েছে তা জানাননি কক্সবাজারের পুলিশ সুপার শ্যামলকুমার নাথ। ১৩ মে গভীর রাতে হ্নিলার মোচনী এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ব্যারাকে মুখোশ পরা ৩০-৩৫ জন সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ ঘটনায় আনসার ব্যারাকের কমান্ডার মো. আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলাকারীরা ব্যারাকের অস্ত্রাগার থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আনসার ব্যারাকের ভারপ্রাপ্ত কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও আসামি দেখানো হয়েছে আদালতে জবানবন্দি দেওয়া আবছারকে। ডিআইজি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আসামি নুরুল আবছার আদালতে আনসার ব্যারাকে হামলার পুরো ঘটনা তুলে ধরেছেন। হামলায় মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক, পাকিস্তানের এক নাগরিক ও কয়েকজন বাংলাদেশি অংশগ্রহণ করেন বলে আদালতকে জানিয়েছেন তিনি।’ আবছারের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানি নাগরিক ওমর ফারুক ওরফে আরএসও ফারুকের নেতৃত্বে আনসার ব্যারাকে এ হামলা হয়েছে। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) পরিকল্পনায় এ হামলা চালানো হয়। এতে চট্টগ্রাম থেকে আসা আরএসওর কয়েকজন সদস্য, হামলার দিন রাতে নৌকাযোগে আসা কয়েকজন রোহিঙ্গা, স্থানীয় শরণার্থী শিবিরের কয়েকজন রোহিঙ্গা এবং কয়েকজন বাংলাদেশির সমন্বয়ে এ হামলার পরিকল্পনা হয়।’

ডিআইজি বলেন, নুরুল আবছারের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আনসার ব্যারাকে হামলা ঘটনা রহস্যের জট খুলতে শুরু করেছে। তিনি বলেন, মূলত অস্ত্র লুটের জন্য এ হামলা চালানো হয়। হামলার দিন রাতেই লুট হওয়া অস্ত্র ও গুলি নিয়ে মিয়ানমার পালিয়ে যায় জড়িতদের অধিকাংশই।’ আবছারও ঘটনার পর মিয়ানমারে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশে ঢুকে পুলিশের হাতে ধরা পড়েন বলে শফিকুল জানান। আনসার ব্যারাকে হামলার ঘটনায় লুট হওয়া অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সুত্র
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ সকাল ৯:১১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×