somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা নারী অগ্রযাত্রার প্রতীক

০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্রাম বাংলার সড়কে এটি কোনো শোভাযাত্রা বা সাইকেল র‌্যালি নয়। কোনো এনজিওর কর্মসূচিও নয়। এটি নারী অগ্রযাত্রার প্রতীক। এ দৃশ্যই বলে দিচ্ছে নারীরা আর পিছিয়ে নেই। তারাও আজ পারবে নিজেরাই সামনে এগিয়ে যেতে। এটি প্রতিনিয়ত স্কুল ছুটির পর ফিরে যাওয়া বাংলার গ্রামীণ পথের দৃশ্য। দিনাজপুরের সদর, বিরল, বীরগঞ্জসহ বিভিন্ন গ্রামীণ সড়কেই এভাবেই স্কুল যেতে দেখা যাবে মেয়েদের। দূর-দূরান্ত থেকে মেয়েরা দল বেঁধে সাইকেল চালিয়ে স্কুলে আসছে। স্কুল ছুটির সময় একসঙ্গে বাড়ির দিকে যাওয়ার সময় মনে হতে পারে এটি হয়তো সাইকেল র‌্যালি। সব প্রতিকূলতা মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে তারা প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে। এসব স্কুলছাত্রী কেউ ১ থেকে ৯ কিলোমিটার পর্যন্ত সাইকেলেই আসছে স্কুলে। যদিও বৃষ্টি এলে সমস্যা হয়। সাইকেল না হলে পায়ে হেঁটেই আসতে হতো অথবা কিছুটা পথ হেঁটে এসে হয়তো রিকশা-অটো-ভ্যানে আসতে হতো। কিন্তু স্বাধীনভাবে নিজে সাইকেল চালিয়ে এলে সময় ও সুবিধা দুটোই পাওয়া যায়। বিরলের অকড়া গ্রাম থেকে নবম শ্রেণির ছাত্রী কামরুন নাহার প্রায় ৮ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বিরল পাইলট হাইস্কুলে আসে। এ স্কুলে প্রায় ৪ কিলোমিটার দূরের মহেশপুর থেকে আসে পাঁচজন, পুড়িয়া থেকে ছয়জন। এভাবে দূর-দূরান্ত গ্রাম থেকে বিভিন্ন শ্রেণির পড়ুয়া ২০-২৫ জন আসে একই ভাবে। এ ব্যাপারে কামরুজ্জামানের কন্যা কামরুন নাহার জানায়, কোনো অসুবিধা হয় না। তবে বৃষ্টি-ঝড়ে সমস্যায় পড়তে হয়। বিরলের রঘুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন আলী বলেন, এ স্কুলে শতকরা ৩৫ ভাগ মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে আসে। যখন ৮০ ভাগ মেয়েরা সাইকেলিং করে স্কুলে যাতায়াত করবে তখন মনে করব মেয়েরা লেখাপড়া থেকে সব দিকে এগিয়ে গেছে তারই প্রতিফলন। যে সব মেয়েরা সাইকেলিং করে স্কুলে যাতায়াত করে তাদের মাঝে কোনো প্রকার জড়তা থাকে না। তারা অনেকটা অগ্রগামী হয়। তাই সব ছাত্রীদের সাইকেল নিয়ে আসার পরামর্শ দিয়ে থাকি। তবে অর্থনৈতিক সমস্যার কারণে অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও সাইকেল নিয়ে আসতে পারে না। এ ছাড়াও রাস্তায় কেউ বিরক্ত করলে জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব বলে তাদের জানিয়েছি। তবে দেশের সার্বিক উন্নতি হলেও গ্রামীণ জনগোষ্ঠী ও নারীরা এখনো পিছিয়ে রয়েছে। অনেক গ্রামে ভালো রাস্তা-ঘাট নেই, শিশুরাও স্কুলে যেতে পারছেন না। কিংবা উচ্চশিক্ষার জন্য যেতে হচ্ছে অনেক দূরের পথ পাড়ি দিয়ে। ধর্মীয় বাধা বা মোল্লাদের ভয়ভীতি কমে গেছে। আজ দিন পাল্টেছে নারীরা নিজেদের জীবনের উন্নতি করতে চায়। চায় পুরুষদের পাশাপাশি সব ক্ষেত্রে অবদান রাখতে। আর ঘরে থাকতে তারা চায় না। তাই তারা বেরিয়ে পড়েছে শিক্ষার আলো নিতে, বিশ্বকে জানতে। সমাজের পরিবর্তন ঘটিয়ে নারীদের ন্যায্য সম্মানসহ সব পেশায় দক্ষতার ছাপ রাখতে। সুত্র
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×