বিরল প্রজাতির ও বিলুপ্ত প্রায় একটি ‘শঙ্কিনী’ সাপের সন্ধান শ্রীমঙ্গলে পাওয়া গেছে। গত সোমবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া গ্রামে জমিতে কাজ করার সময় স্থানীয় কৃষকদের নজরে আসে বাহারি রঙের এই সাপটি। খবর পেয়ে শ্রীমঙ্গলের বন্যপ্রানী সংরক্ষনবিদ সিতেশ রঞ্জন দেব সাপটিকে আটক করে তার চিড়িয়াখানায় নিয়ে আসেন। সাপটিকে তাৎক্ষনিকভাবে নতুন একটি তারের খাঁচা তৈরী করে এতে সংরক্ষন করা হয়েছে। বিরল প্রজাতির এই সাপটি দেখতে সিতেশ দেবের বাসায় দর্শনার্থীরা ভীড় করছে।
“বাংলাদেশের বন্যপ্রানী ”ড. মো. আলী রেজা খানের বইয়ের উদ্ধৃতি দিয়ে সিতেশ দেব জানান, এদের দৈর্ঘ্য ১৫০০মিমি থেকে ২২৫০মিমি পর্যন্ত হয়ে থাকে। এদের দেহের কালো-হলুদ-কালো বলয় বেশ মোটা, স্পষ্ট ও দৃষ্টি আকর্ষী। এদের বাহারী রঙের কারনেই এরা সর্বত্র পরিচিত। এ সাপের মেজাজ অত্যন্ত শান্ত । এরা সহজে কামড়ায় না। শঙ্খিনী বর্ষায় ডিম দেয় ও বাচ্চা তুলে। মা শঙ্খিনী প্রায় ১৫টি ডিম পাড়ে। এরা কেউটের মত নিশাচর। পানির নিকটবর্তী ইদুরের গর্ত, উইয়ের ঢিবি, ইটের গাদা পছন্দ করে। রাতে এরা অত্যন্ত কর্মতৎপর এবং দ্রুত চলতে পারে।
সিতেশ দেব আরো জানান, উপকুলবর্তী দ্বীপ থেকে উত্তরের তেতুলিয়া পর্যন্ত যে কোন সমভূমি, পাহাড় বা বনে এদের একসময় খুবই দেখা যেত। কিন্তু এটি এখন বিরল। শঙ্খিনীর চামড়ার দেশে খুব কদর রয়েছে। বিদেশের বাজারেও এ চামড়ার খুব চাহিদা। শঙ্খিনী কাল কেউটে এবং গোখরা পর্যন্ত হজম করে ফেলতে পারে।
শ্রীমঙ্গলে পাওয়া গেছে বিরল প্রজাতির ‘শঙ্খিনী’ সাপ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।