পাষন্ড পিতার কান্ড
১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাষন্ড পিতা ১০ মাস বয়সী শিশু বাচ্চাকে পরিত্যাক্ত কুঁপে ফেলে মেরে ফেলার চেষ্টা করলেও অবশেষে রাখাল ছেলেরা কূপ থেকে উদ্ধার করেছে। এঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেল ২টায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের দিনারপুর চা বাগানের পাশের রাবার বাগানে।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন (খাইয়াপুর) গ্রামের ইয়াছিন মিয়ার পুত্র এতবার মিয়ার (২৮) ৩য় স্ত্রীকে তালাক দেওয়ায় ১০ মাসের শিশু পুত্রকে লালন পালন করা নিয়ে বিপাকে পড়ে। গত সোমবার শিশুপুত্রকে নিয়ে দিনারপুর চা বাগানের পাশের রাবার বাগানের একটি পরিত্যাক্ত কূপে ফেলে চলে যায়। এসময় শিশুটি চিৎকার দিতে থাকলে আশ পাশে গরু রাখালরা ছুটে আসে এবং বালতি ও রশি দ্বারা উদ্ধার করে ইউপি কার্যালয়ে নিয়ে আসার পর মির্জাপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনা জানাজানি হলে শত শত লোক ইউপি অফিসে ভীড় করে। এব্যাপারে মির্জাপুর ইউপি‘র চেয়ারম্যান সুফিয়ান মিয়া জানান, তালাকপ্রাপ্তা স্ত্রীর উপর রাগ করে নিজ পুত্রের ভরণ পোষণে ব্যর্থ হয়ে কূপে ফেলে মারার চেষ্টা করা হলেও বাচ্চাটি সুস্থ আছে। এঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন