"জাতিস্মর" নিয়ে ছোট্ট একটা রিভিউ
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এতক্ষণ বসে বসে "জাতিস্মর" মুভিটা দেখলাম ।এক কথায় অকল্পনীয় সুন্দর একটা ছবি ।এই ধরনের মৌলিক চরিত্রের সংমিশ্রণ আগে কখনো দেখেছি কিনা মনে পড়ে না ।সমগ্র সময়টা জুড়ে মৌলিক সুরের একটা চমত্কার আবহ , একেকটা গান যেন অন্য মাত্রায় সৃষ্টি , বিশেষ করে রূপঙ্করের "এ তুমি কেমন তুমি" গানটা ।মূল ঘটনাটাও হুট করে আন্দাজ করা যায়নি , তাই ভাললাগার রেশটা ছিল শেষপর্যন্ত ।পর্তুগিজ "এন্থনি ফিরিঙ্গি" আর মূল "কুশল হাজরা" চরিত্রে প্রসেনজিত্ প্রশংসার দাবিদার ।একজন অবাঙ্গালির বাংলা ভাষা আর বাংলা গানের প্রতি তীব্র মমত্ববোধ দেখে সত্যিই মুগ্ধ হতে হয় ।ছবিটা দেখার সময় বারবার মনে পড়ছিল এই দেশে জন্মেও হয়তো এই ভাষা আর সংস্কৃতিকে ঠিকভাবে ধারণ করতে পারছি না ।আমাদের মধ্যে যারা এখনো বাংলা গানকে তুচ্ছ ভেবে বিদেশী গীতিকাব্য নিয়ে মজে আছে তাদের জন্য জাতিস্মর দারুণ একটা বার্তা দিয়ে গেছে ।তারই সাথে শিকল ছিড়েছে কৃত্রিম ধর্মবিদ্বেষ আর ভুল ব্যাখার জাতিবোধের , যে যাই ডাকি উপরওয়ালা যে একজনই সে নীতিতে দিয়েছে সুপ্ত সমর্থন ।আমাদের আবহমান কালের ঐতিহ্য "কবিগান" কে নিয়েছে অন্য উচ্চতায় , ছবিতে এন্থনি ফিরিঙ্গির প্রত্যেকটা কবি গান নিশ্চিতভাবে মুগ্ধ করবে আপনাকে ।সবশেষে অদ্ভুত একটা ট্র্যাজেডি মন ছুঁয়ে যাবে আপনার !!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন
জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন