আমি এতদিন আমার নিজের লেখাই আমার ব্লগে দিয়েছি। আজ থেকে আমার অফিসের নুরুল আমিন স্যার এর লেখা একটি (আজকাল প্রকাশনী হতে সদ্য প্রকাশিত একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে) উপন্যাস “নিলু” আপনাদের সবার জন্য খন্ড আকারে দেয়া শুরু করলাম।
সবার অবগতির জন্য বলছি স্যারের ব্লগে এখনো বিচরন শুরু হয়নি। কিন্তু ব্লগের সবার মাঝে তার লেখা গুলো নিয়ে আগমনের আগ্রহ থেকে এবং তার সম্পুর্ন সম্মতি নিয়েই এই লেখা শেয়ার এর পরিকল্পনা। আরও একটা বিষয় হল আপনাদের মন্তব্য এর জবাব আমি স্যার এর কাছ থেকে সংগ্রহ করেই আপনাদের মাঝে থাকব,
১
দুদিন ধরে নিলুর শরীর খারাপ। নিজের ভিতরে কেমন বিষণœ ভাব। শরীর যে খারাপ মাকে পর্যন্ত বলা হয়নি। শুনলেই মা বলবেন, জ্বর নিয়ে ক্লাসে যাসনে। শুয়ে থাক। পড়ার জন্য তো সারাজীবন পড়ে আছে মা। আজ একটু রেস্ট নে।
নিলু মন খারাপ নিয়ে বসে আছে। খাটে হেলান দেওয়া মানে আরো অবসন্ন হওয়া। আজ ক্লাসে যাবার প্রস্তুতি ছিল। মা না করলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে যেতে হত। মার মতো মানুষ এ জগতে কেউ আছে? মা তার মনের খবর রাখেন। ভাবতেই মনটা ভরে যায়। এবার উদাস হাওয়ায় চোখ চলে যায় জানালার ওপারে। মেঘ কি হাওয়ায় ভেসে যাচ্ছে। তাই দেখে স্থির দৃষ্টি মেলে তাকিয়ে আছে। দেখতে দেখতে দৃষ্টির সীমায় চলে আসছে মেঘ। মনে হচ্ছে এই বুঝি ঢিল ছুঁড়ে দেই। ঢিল মেঘ ছুঁয়ে যাক। মেঘ তো বেশি দূরে নয়। ছুটি ভাব মনে কাজ করছে। আর নিজেকে খুব হালকা লাগছে। সেই সবুজ চোখ জুড়ে দেখছে, মুগ্ধ হচ্ছে। কত কি আজেবাজে খেলা মনে ভেবে যাচ্ছে ঠিক নেই। মনে হচ্ছে, এমন উজ্জ্বল প্রকৃতি কেন আগে কখনো দেখা হয়নি। বকের ডানার মতো সাদা মেঘ। বাইরে বাতাসে দোল খাচ্ছে গাঢ় সবুজ প্রকৃতি। স্বপ্নময় ঘোরের মধ্যে ডুবে যাচ্ছে মন। সূর্যের আলোয় ঝিকমিক করা সবুজ পাতা চোখে পড়ছে। বিষণœতার এই ভাব হয়ে যাচ্ছে যেন এই হাসি এই কান্নার মতো। নিজেকে মনে হচ্ছে ছোটবেলায় শোনা গল্পের কেউ একজন। ফুল ফোটার কোনো ফুলপরী নাকি সে। বাগানে যে ফুল ফোটায় আপনমনে। তুমুল ঝড়ে ধুলিঝাপটা তার গায়ে এসে লাগে। তবু সে বাগান থেকে সরে যায় না। বৃষ্টির বড় বড় ছাট পড়ছে অথচ সে জেদ চেপে বসে আছে। নিছক ভালোলাগার খেলায় মেতে থাকার আনন্দে।
মন কি পড়ে আছে সেই নস্টালজিয়ায়। স্বপ্নেরও তো জানি কতরকম ভাগ আছে। মানুষের স্বাধীন আকাক্সক্ষা উড়–ক না হয় আকাশজুড়ে। মানুষের কল্পনাগুলো কি সত্যি স্বপ্নে এসে ধরা দেয়। শুধু যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তা তো না। জেগে থেকেও অনেকে স্বপ্ন দেখে। স্বপ্নের বন্যায় সে নিজেও ভেসে যায়। আগে যে অন্ধকারে গুচ্ছ গুচ্ছ ফুল ভেসে যেতে দেখতো। যেগুলো বিছানায় শুয়ে হাত বাড়িয়ে কৌতূহলভরে ধরার চেষ্টা করত। পারা যায় না। হাতের ফাঁক গলে কেমন করে যেন পার হয়ে যায়। কখনো মনে হয়, স্বপ্নে নয়, বাস্তবেই ঘটে চলেছে এমন ঘটনা। স্বপ্নের মধ্যে যে ঘটনা সে প্রায় সময় দেখে তা হলো, ইচ্ছে হলেই আকাশে উড়তে পারা। অসম্ভব হালকা সে। একটু বিপদ দেখলেই পাখির ডানা মেলে যেদিক ইচ্ছে উড়ে যায়। এর চেয়ে মজার, আনন্দের আর কি হতে পারে! অসম্ভব ইচ্ছাশক্তি তার অস্তিত্বজুড়ে কিভাবে আসে? একটু ঝামেলা হলেই যখন ইচ্ছা আকাশে উড়ে যেতে পারে। নিরাপদে নিজেকে সরিয়ে নিতে পারে। তার ইচ্ছাজগত যেন স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয়। একসময় সে দেখতে পায় অনেক উঁচু অবস্থান থেকে অতি পরিপাটি এক যুবক মাটির উপর দাঁড়িয়ে হাত ইশারা করছে। আশ্চর্য হয়ে ভাবছে, এসবের কোনো মানে হয়? না, স্বপ্নেতো মানুষ কত কিছুই দেখে। তার আবার অর্থ কি থাকে সে জানে না। হয়তো আত্মরক্ষামূলক আকাক্সক্ষা থেকে এসব বিষয়গুলো স্বপ্ন হয়ে দেখা দেয়। কিন্তু না, বার বার যখন একই স্বপ্ন দেখে, তখন মনে হয় এসবের নিশ্চয়ই কোনো মানে আছে।
নিলু একটা খোয়াবনামার বই খোঁজে। এই মুহূর্তে স্বপ্নের মাহাত্ম্যগুলো পড়ে জানা যেত। এমনি করে মানুষের নাকি কিছুই ঘটে না। অনেক আগে এ ব্যাপারে জিজ্ঞেস করে বাবার কাছ থেকে সব জানা যেত। এখন আর তেমন করা হয় না। মানুষজন সব কেমন যেন আলাদা আলাদা হয়ে গেছে। তাদের ব্যক্তিত্বের কাছে ভয় লাগে। আলাদা মন, আলাদা কর্মজগত একেক জনের। দখল করা জিনিসের উপর দখল হারিয়ে গেছে সেই কবে। ভাবতেও কষ্ট হয়।
নিলু তার মার মুখ থেকে যতটা শোনে, বাবার মুখ থেকে শোনে বহু গুণ। মেয়ের প্রশংসায় বাবা সর্বদা পঞ্চমুখ। মেয়ে হিসেবে সে যত স্নেহ আদায় করেছে, বাড়ির অন্যরা তা পারেনি। এমন সৌভাগ্য নাকি মেয়ের জন্ম থেকেই ছিল। তারপরও মা-মেয়ের স্নায়ুযুদ্ধ শেষ হয় না। টুক করে দরজায় একটু শব্দ হলো তো সবার আগে মেয়ে দৌড়। বাবাকে পেয়ে মেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। এমন মেয়ে পেয়ে বাবার মন কানায় কানায় ভরপুর। অন্যরা সে আনন্দের কতটুকুইবা বোঝে। বাবা আনন্দের আতিশয্যে নিজেকে আটকাতে পারেন না। দেখেছ আমার মেয়েটার কাণ্ড। বাবার প্রতি মেয়ের কত দরদ। এর বিন্দুমাত্র যদি তোমার থাকত। মনোয়ারা শুনে ভীষণ প্রতিবাদী হন, কেন? ভালো ভালো খাবারগুলো যায় কার পেটে শুনি? আমার না মেয়ের! এনে তো মেয়ের হাতেই দাও। অভিমানী সুর কিছুতেই যায় না। আমরা বাপু এত খাইও না, দৌড় দিয়ে ছুটেও যাই না।
ও! সেই কথা! শান্ত হয়ে যান মোবারক। আরে হ্যাঁ হ্যাঁ। তোমার জন্যে অবশ্যই আছে। তোমার জন্যেই তো সব। তাই বুঝি ম্যাডামের এত মুখ কালো!
(চলবে)
নিলু-২য় অনুচছেদ (উপন্যাস)
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



