মৃতের পুস্তক হাতে মৃতের নৌকায় চরি বসি ;
দেখি লালঠোঁট গোধূলি পার হই গেলে
মাস্তুল ভাঙা জাহাজের গাঁয় গিয়া ঠেকে নাও আমার,
তারপর উচ্চারণ করি-
নাভিমূল থাকি স্বরযন্ত্র পর্যন্ত
কে জানি শব্দ আগায়া দেয়
আমি যে তাতে অবাক না হই খুব তা না
মৃতের পুস্তক মানেই তো মৃতের ভাষা না
প্রকাশ যে শব্দে হয় তা না
অবাক হইতে তো কোন ভাষা লাগে না আর !
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


