‘আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা ঃ তুমি আমার আগে যেও নাগো মরে।’ নন্দিত কণ্ঠশিল্পী মনীর খানের এই গানটি আজও প্রতিটি মানুষের হৃদয়ে অশ্রু ঝরায়। মায়ের ভালোবাসায় সিক্ত প্রতিটি সন্তানই তার মায়ের কাছে অবুঝ। আমরা অবুঝ এই সন্তানরা না বুঝে-না শুনে, কারণে-অকারণে প্রতিনিয়তই আমাদের মাকে কষ্ট দেই। যে মা, দশ মাস দশ দিন লালিত কষ্টে আমাদের এই ভুবনের মুখ দেখিয়েছেন। সে মা আজ অবহেলিত, লাঞ্ছিত, দৈনন্দিন পত্রিকার পাতা খুললেই আজ চোখে পড়ে, ‘বৃদ্ধ মাতা আজ সন্তানের হাতে নির্যাতিত।’ প্রিয় সন্তানের বিয়ের পরপরই মা যেন হয়ে উঠেন পরবাসিনী। সন্তানের সুখের আশায় যে মা সুখ বিসর্জন দিয়েছেন তাকে কিনা বৃদ্ধাশ্রমের ঠিকানা জানতে হয়। আমাদের দেশের অধিকাংশ মা আজ অবহেলিত। কিন্তু মা কখনও অবহেলার পাত্র হতে পারে না।
সকল মা’ই রতœগর্ভা। সকল মায়ের মন সন্তানের শুভ কামনায় সদা ব্যাকুল। মায়ের তুলনা মা নিজেই। সকল মা’ই চান তাঁর শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সন্তানের সুন্দর জীবন তৈরি করে যেতে। এই নিষ্ঠুর পৃথিবীতে এই রকম নিঃস্বার্থ, আত্মত্যাগী, একনিষ্ঠ ভালবাসার কেন্দ্রবিন্দু একমাত্র বাবা এবং মায়ের কাছেই মানুষ পেয়ে থাকে। এজন্যই ইসলামে মা’কেই সর্বোচ্চ আসন দেয়া হয়েছে। মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ্ত। মাতৃদিবসে সকল মা’কেই সম্মান দেয়া হোক। বিশেষ করে হতদরিদ্র মায়েরা, যারা ভাগ্যের নিষ্ঠুর ফেরে সন্তানসহ অতি অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন তাঁদের প্রতি সমাজের প্রতিটি মানুষ যেন সজাগ মনোযোগ দান করেন। প্রতিটি মায়ের মুখে হাসি ফোটানই হোক এবারের মাতৃদিবসের মূলমন্ত্র।
আসুন বন্ধুরা আমরা মা দিবসে মা’কে নিয়ে একটু আনন্দে মেতে উঠি। একটু বাড়তি সময় দিয়ে তাদের পাশে দাঁড়াই। অর্থ নয় সন্তানের ভালবাসাই হচ্ছে বৃদ্ধ মাতার সুখের শেষ ঠিকানা।
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।