বৃহত্তর নোয়াখালীর অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব -এ গত ২৪ জুন ‘সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চান মেধাবী ছাত্রী এ্যানি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের অসুস্থ সিরাজুল ইসলামের মেয়ে শাকিলা আক্তার এ্যানি এ বছর এসএসসি পরীক্ষায় পেশকারহাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। অভাবের সংসার। অসুস্থ বাবার সামান্য আয়ে কোন মতে চলে ৬ জনের অভাবী সংসার। এরমধ্যে অনেকদিন না খেয়েই স্কুলে যেতে হয়েছে এ্যানিকে। বর্তমানে তার পড়ালেখা চালিয়ে নিতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে মেধাবী ছাত্রী এ্যানি।
সংবাদটি প্রকাশের পর প্রবাস থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক দানবীর নোয়াখালী ওয়েব অফিসে যোগাযোগ করেন। তিনি মেধাবী ছাত্রীকে সহযোগিতা করার জন্য তাঁর অনুভূতির কথা ব্যক্ত করেন। তবে শর্ত হচ্ছে তাঁর পরিচয় প্রকাশ করা যাবে না। অতপর তিনি ওই ছাত্রীর কলেজ ভর্তি ও বই-খাতা কেনার জন্য নোয়াখালী ওয়েব অফিসে নগদ ৫ হাজার টাকা পাঠান। এ ছাড়াও ভবিষ্যাতে এ্যানিকে আরও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
নোয়াখালী ওয়েব’র সম্পাদক খালেদ সাইফুল্যাহর দেয়া চেক ৪ আগষ্ট বুধবার মেধাবী ছাত্রীর হাতে তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমজাদ হোসেন। অনুষ্ঠানে কোম্পানীগঞ্জের সাংবাদিক মো: শরফুদ্দিন শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মেধাবী ছাত্রী শাকিলা আক্তার এ্যানি বলেন, অভাবের সংসারে যখন আমার পড়া লেখা বন্ধের পথে তখন এ টাকা আমার অনেক উপকারে লাগবে। সে অনুদান দাতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছে এবং সংবাদটি প্রকাশ করার জন্য অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েবকে ধন্যবাদ জানিয়েছে।
নোয়াখালী ওয়েব -এ সংবাদ প্রকাশের পর অনুদান পেলেন গরীব মেধাবী ছাত্রী এ্যানি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।