ভারতের সঙ্গে ঋণ সহায়তা চুক্তি করা হলে এর বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটি সদস্য এমকে আনোয়ার এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ভারতের একটি ব্যাংক থেকে বিশ্ব ব্যাংকের চেয়ে সাত গুণ বেশি সুদে ঋণ নেওয়ার যে চুক্তি বাংলাদেশ করতে যাচ্ছে তা দেশের জন্য মর্যাদাহানিকর। এ ধরনের চুক্তি হলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এর বিরুদ্ধে আন্দোলন করবে।’
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি শনিবার ঢাকা আসছেন। তার উপস্থিতিতেই ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি হওয়ার কথা।
প্রতিবেশি এই দেশটির সঙ্গে করা দেশের স্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়ন না করে সেগুলোর সর্বশেষ অবস্থা সংসদ ও জনসম্মুখে উপস্থাপন করারও দাবি জানান এমকে আনোয়ার।
ভারতের সঙ্গে বৈরিতা নয় বিএনপি সুসম্পর্ক চায়- এমন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘স্বাধীন দেশের সরকার কখনও জাতীয় স্বার্থ ও সম্মান বিসর্জন দিয়ে অন্য দেশের সঙ্গে দাসত্ব চুক্তি করতে পারে না। তাই সরকারকে এ ধরনের চুক্তি করা থেকে বিরত থাকার আহবান জানাই।’
‘প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে বাংলাদেশের যা যা দেওয়া যায় সব উজাড় করে দিয়ে এসেছেন’- অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি বাংলাদেশ ভূ-খণ্ডে করিডোর, বন্দর ব্যবহারের অনুমতি দিয়ে এসেছেন। কিন্তু ফারাক্কা, টিপাইমুখ বাঁধ, তিন বিঘা করিডোর, দণি তালপট্টি, সমুদ্রসীমা, তিস্তা বাঁধ, পানির ন্যায্য হিস্যা, সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যা, বাণিজ্য বৈষম্য, ভারতে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল দেখার অনুমতিসহ অমীমাংসিত ইস্যুগুলোতে তিনি কিছুই করেননি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আকাশসীমায় ভারতের বিমান, বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসে তাদের সৈন্য, বাংলাদেশের অনুমতি না নিয়ে বিমানে স্কাই মার্শাল ও নিরাপত্তা কর্মীরা আসছেন। ভারতের সঙ্গে করা চুক্তি বাস্তবায়নে সরকারের অতি উৎসাহ দেশবাসীকে শঙ্কিত করে তুলেছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।
ভারতের সঙ্গে ঋণচুক্তি হলে আন্দোলন: বিএনপি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।