somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবনাগুলো

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

**রাতের সাথে সাথে দিনের সময়গুলোও এখন দীর্ঘশ্বাসের। চেয়ে থাকা নীলের অবনীশ থেকে ছন্দ করে কারো নাতুক বাজানোর শব্দ যেন শুনি। মনে করি, আমি আটকে গেছি ভ্রমের মাঝে। আমার হাতের কলই সে বেঁধে রেখেছে একটি চিকন সুতার সাথে। সুতার শেষ খুঁজতে খুঁজতে আমি হারিয়ে যাই প্রতিদিন, ক্লান্তি আমায় ফিরিয়ে দিয়ে যায় ঘুমের কোলে। ওই শেষ কোথায়? শেষটা কি দেয়ালে ঠেকে নাকি আজও সে আমায় দেখানোর মত কোনো নিখুঁত কারণ পায়নি তাই অজ্ঞাত....?
রাতের সাথে অনেকটা সময় জেগে থেকে থেকে বিশ্বাস করতে শুরু করেছি, কল্পনায় একবার হলেও বাস্তবের দুর্ভেদ্য ঐ দেয়ালের অপর পাশটায় আমি গিয়েছি। দেখেছি ওপাশের পিঠে লিখে রাখা শত অপূর্ণতার কারিগরদের নাম! নামগুলো পড়েছি আর ভুলে গেছি। হাতের আঙ্গুলে ছুঁয়েছি আর নিজেকে প্রশ্ন করেছি- এত নিখুঁতভাবে মানুষ কীভাবে অপূর্ণ হতে পারে!?

আমার প্রশ্ন, আমার কথা, আমার গতি, আমার চলা- কোনো কিছুই সংজ্ঞায়িত না, না পূর্ণের মাঝে, না অপূর্ণের কাছে।
তবুও ঐ অজ্ঞাত কারণ আমায় বারবার শেষটা দেখতে তাড়া করে বেড়ায়...
কী নির্মম!

**স্বপ্নকে গড়তে দেখি তবু কল্পনার হাতুড়ীতে।
শত শত বিচ্ছেদী ব্যথায় যখন জখমে ভরে আমি,
তখনও মন কারিগর স্বপ্ন গড়ে অবিরাম-
বলে, দুঃখে আমার কী আসে যায়?!
আমি কারিগর, যেভাবেই গড়ি-
গড়ে যাওয়াই আমার কাজ,
আমার ধর্ম।

**আকাশে আজ মঙ্গল গ্রহ দেখা যাবে কিংবা বৃহঃস্পতিই ধরি। এমন খবরে কত আগ্রহ নিয়ে আকাশের দিকে চেয়ে অপেক্ষায় থাকি। উত্তেজনায় ভাবি, 'আজ মঙ্গল দেখবো!'
আর প্রতিদিন রাতের আকাশে দেখি সুশোভিত তারাদের, যেগুলো ভিন্ন ভিন্ন অণু কণিকার সৃষ্টি হয়েও একভাবে সেজে থাকে। খুব নিবিড়েও ভাবি না তখন, 'এতগুলো গ্রহ আমি একসাথে দেখছি! কী আশ্চর্য!'
মানুষগুলোর দৃষ্টিই যেন এমন, যা দেখানো হয় তা-ই দেখে। প্রকাশ হওয়া সুখের গণ্ডি-সীমানাতেই সুখ খোঁজে! থাকা না থাকার মাঝে- না নতুন করে ভাবতে চায়, না গভীরভাবে দেখতে চায়।
People keep new expectations, but hardly see what else is in the existing?!
তাই হয়ত মানুষ কখনো কখনো বেঁচে থাকবার কারণ হারিয়ে ফেলে, আশা খুঁজে পায় না। তবুও যে দৃষ্টিসীমার বাইরে খুঁজতে চায়, ভাবতে চায়; বিধাতা তাকে নিরাশ করেন না। তিনিই সাহায্যকারী।
মানুষ তাই চাইলে সুখের চিরন্তন সঙ্গী হতে পারে, দুঃখের সাথে সুখেরও গর্ভধারীণি হতে পারে।

View this link
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×