
(ছবিঃ ইলিয়া জাতান)
এ জন্মে তো আর দেখা হলো না
দ্বিতীয় জন্মে না হয়...?
আসবে?
আসবে আমার জন্য শিমুল গাছটার নিচে?
হলুদ শাড়িটার ভাঁজে আজও লুকিয়ে আছে
একটা নীল শার্ট,
তোমাকে দেবো বলে।
নীলে তোমাকে খুব মানায়। বলা হয়নি।
এ জন্মে আর বলা হলো না, ভেবেছিলাম যতোকিছু,
দ্বিতীয় জন্মে না হয় শুনে নিও।
একটা কলমের বিপরীতে এসে ঠেকে গেছে
হাজারো গল্প।
এ জন্মে হয়তোবা লেখা হবে না। সবটা সময় যে
তোমাকে দিয়ে দিয়েছি।
আরেক জন্মে না হয় ফেরত চাইবো?
দেবে?
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


