somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সন্ধ্যা, একটি মেয়ে এবং আমি আর নাসিফ

৩০ শে মে, ২০১৩ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুব বেশী দিন হয় নি, এইতো ৪/৫ দিন আগে গিয়েছিলাম মিরপুর-০১ এর একটা বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে। টাকা অবশ্য আমার দরকার ছিল না, এক ছোট ভাইয়ের জন্য। ছোট ভাইয়ের নাম ছিল নাসিফ। আমি আর নাসিফ বাসা থেকে হেটেই গেলাম বুথ এর সামনে। বুথ টা ছিল তিন টা রাস্তা যেখানে এসে মিলছে সেখানেই এবং বুথ এর সামনেই ছিল ফুটপাত। সাবাভিক ভাবেই অনেক মানুষের আসা যাওয়া সেখানে। আবার তখন ছিল সন্ধ্যা। বুথের সামনেই গিয়ে বুজতে পারলাম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ খুব বেশী লম্বা লাইন না হলেও আমার সামনে মাত্র ২জন ছিল। তারা বুথের যেখানে গার্ড বসে সেখানে অপেক্ষা করতেছিল। আমি আর নাসিফ বুথের বাহিরে ফুট পাত এর উপরে দাড়িয়ে কথা বলছি আর রাস্তার মানুষ দেখছি। এখানে খুব বেশী আলো নেই,আবার বেশ অন্ধকার ও না। আমি হটাত লক্ষ করলাম আমাদের পাশেই ঠিক আমার বিপরীতে আমার দিকে মুখ করে একটা মেয়ে দাড়িয়ে আছে। বয়স বেশী হলে ১৬ হবে। আমাদের থেকে মেয়ে তার দূরত্ব ছিল তিন থেকে চার হাত। আমি দেখেই বুজলাম হয়ত নতুন ঢাকা আসছে এবং এখানে দাড়িয়ে কারো জন্য অপেক্ষা করছে। এইসব ভাবছি আর নাসিফের সাথে কথা বলছি। হটাত লক্ষ করলাম একটা ছেলে আসল মেয়েটার সামনে, জিন্স আর শার্ট পরা ছেলে টিকে খারাপ লাগলো না, ভালই মনে হল। ছেলেটি এসেই মেয়েটিকে জিজ্ঞাসা করল, “কি যাবা?”। মেয়েটি একটু ইত স্তত হয়ে কিছু না বলে ২/১ হাত পিছিয়ে গিয়ে অন্য দিকে মুখ পিরিয়ে নিয়ে দাড়িয়ে থাকল। আমরাও কি হচ্ছে সেটা দেখার জন্য এক কদম সামনে পা বাড়ালাম। এইবার দেখলাম ছেলেটি মেয়েটির খুব কাছে গিয়ে বলল, “কালকে থেকে আজকে আর বেশী দিব, চল রিকশায় করে যাই”। মেয়েটি এবার খুব বিব্রত হল। ছেলেটা ৫/৬ সেকেন্ড পরে আবার বলে উঠল, “আজকে শুধু মাত্র আমি,বাসায় আর কেউ নাই, তোমার ওইদিন এর মত বেশী কষ্ট ও হবে না”। এই কথা শুনা মাত্র আমি লক্ষ করলাম মেয়েটির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এটা দেখে আমার আর নাসিফের মাথা ঠিক থাকল না। নাসিফ যেহেতু এলাকার ছেলে তাই সাহস করে এগিয়ে গেলাম দুই জন এই। আমরা আসছি দেখে ছেলেটাও দ্রুত ভিড়ের মাজে লুকিয়ে যেতে থাকল। আমরা ছেলেটার দিকে গুরত্ত না দিয়ে মেয়ে টার সাথে কথা বলতে আগ্রহী হলাম। কথা বলে জানতে পারলাম মেয়ে টা পাশে একটা গার্মেন্টস এ কাজ করে। মাত্র ১৫দিন হল সে ঢাকায় আসছে। সে তার সহকর্মী আরেক মেয়ের জন্য অপেক্ষা করেছিল। তার সহকর্মী ঐ মেয়ে টাই তাকে এখানে অপেক্ষা করতে বলছিল। পরে আমি জিজ্ঞাসা করলাম তোমার সাথে মোবাইল আছে কিনা? সে বলল তার কাছে মোবাইল নাই এবং সে তার সহকর্মী ঐ মেয়ে তার নাম্বার ও জানে না। আমি বললাম আপনারা দুই জন যেহেতু একত্রে কাজ করেন তাহলে দুই জন এই একত্রে বের হতে পারতেন। মেয়েটা জানাল তারা দুইজন এই একত্রে বের হয়েছিল কিন্তু তার সহকর্মী মেয়েটি কাজের জায়গায় মোবাইল রেখে আসছিল তাই সে আবার কারখানায় উঠল মোবাইল আনতে এবং তাকে এখানে অপেক্ষা করতে বলছিল। মেয়েটাকে বাসায় যাওয়ার জন্য বলব নাকি তাকে আরও অপেক্ষা করতে বলব এটা ভাবছিলাম। ঠিক এই সময়ে একটা অটো ডেকে মেয়েটাকে উঠিয়ে দিলো আর আমি ভাড়া দিয়ে দিলাম। তখনও দেখলাম মেয়েটি অবিরাম কাঁদছে। মেয়েটি আমাদের সাথে কথা বলার সময় একবার ও চোখ উপরে তুলেনি।

ঠিক তখনি আমার চোখের সামনে আমার একমাত্র বোনের চেহারা টা ভেসে উঠল। ভাবলাম মেয়েটি আমার বোন ও হতে পারতো।

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×