হারানো আমি
নাহিদা তান্নি
____________________
পৃথিবীর সব সত্য আমি মেনে নিতে পারি
শুধু পারি না তোর সত্যটা মানতে ,
তোকে ঘিরে অজস্র স্মৃতি
পারি না আজও ভুলতে।
তুই ভাবছিস তোকে ভুলে গেছি, তাই না?
ভাবারই কথা।
নিজেকে এতটাই গুটিয়ে নিয়েছি যে ,
চাইলেও আর আমাকে খুঁজে পাবি না।
কিন্তু তাই বলে তোকে ভুলে যাইনি,
ভুলতে চাইওনি কখনো।
তোকে কতটা ভালবেসেছি কেউ না জানুক
আমার কবিতার একেকটি শব্দ জানে,
আজও কতটা ভালবাসি
আমার প্রতিটি অশ্রুবিন্দু জানে।
তুই কি জানিস , তুই চলে যাওয়ার পর
কত কিছু বদলে গেছে?
আর আমি অযথা বৃষ্টিতে ভিজি না,
অকারণে আয়নায় নিজেকে দেখি না।
তোকে এক নজর দেখার জন্য
মিথ্যে বলে আর ঘর থেকে বের হই না,
ভোরের ফুটন্ত ফুলগুলোর সাথে
একা একা কথা বলি না।
সত্যিই সব অনেক বদলে গেছে ।
অনেক......
28.12.15
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




