আলোর মিছিল
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোর মিছিল
নাহিদা তান্নি
_________________
নতুন দিনের নতুন সূর্য
হোক পৃথিবী আলোকিত,
তরুণ প্রাণে জাগাবো উচ্ছ্বাস
করবো সবাই বিজয়োল্লাস।
রঙিন স্বপ্ন চোখে নিয়ে
ষোলো কোটি হাত এক হয়ে ,
দেশমাতাকে আঁকড়ে ধরে
এগিয়ে চলো আলোর পথে।
করব না আর হত্যার খেলা
ভুলে যাব রক্তনেশা।
রাজনীতিতে ফিরিয়ে আনব
ন্যায়, আদর্শের নীতি;
স্বার্থলোভে দেব না আর
সাধারণ মানুষকে বলি।
দূর্নীতিকে এদেশ থেকে
করবো এরার দূর,
সবাই আমরা এক হলে
আলো নয় বহুদূর।
মূর্ছে যাওয়া প্রাণগুলোকে আজ
সতেজ করে তুলব,
সাদাকালো জীবনকে আজ
রঙিন করে সাজাবো।
অভাবে আর শিশুটিকে
কাজে যেতে দেব না,
অশিক্ষার অন্ধকারে আর
এ জাতিকে রাখবো না।
দেশমাতাকে ভালবেসে দেশের জন্য লড়বো,
সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ আগামী প্রজন্মকে দেব।
1/1/16
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন