পল্লীবালার হাসি
নাহিদা তান্নি
______________________
একদিন এখানেও পাখিদের গুঞ্জন শোনা যেত ,
ভোরের সূর্যে এ বাড়িটিও আলোকিত হত,
পল্লীবালাদের হাসি এখানেও মুখরিত হত।
হেমন্তে নবান্নের উৎসব হত ,
ঘটা করে বসন্তকে বরণ করা হত ,
ফুলের সৌরভ এখানেও বিকশিত হত।
এখানেও প্রাণের উচ্ছ্বাস পূর্ণ ছিল ,
রঙিন স্বপ্ন নিয়ে বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল।
এ সমস্তই অনেক পুরনো কথা ,
সবই যেন এখন এখন রূপকথা।
এখন আর কেউ এখানে প্রাণ খুলে হাসে না,
গোধূলী লগনে আর এখানে চায়ের আড্ডা জমে না।
সেই যে পল্লীবালা প্রিয় হাব়িয়ে আঘাত পেল
এরপর কেউ তার হাসিটুকু দেখেনি,
জীবনের সব আয়োজন যেন মুহূর্তেই থেমে গেল
স্প্ন তার চোখে আর বাসা বাঁধেনি।
বাড়িটি এখন নিষ্ঠুর নিস্তব্ধতায় খাঁ খাঁ করে ,
যেন কেউ ছিল না কখনো, এখনো নেই
অথচ সবই ছিল এক সময় ।
শুধু এখন পল্লীবালার হাসিটুকু নেই ,
তাই যেন এখানে আর কিছুই নেই।
9.1.16
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



