somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের পাতা

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাসের পাতা
নাহিদা আক্তার তান্নি
-------------------

আজও আমি ভয়ে শিয়রে উঠি
শুনলে ৭১এর মুক্তিযুদ্ধের কথা।
নয়ন আমার জলে ভরে যায়
পড়তে বসলে সেই ভয়ঙ্কর ইতিহাসের পাতা।

২৫মার্চের কালোরাত্রিকে ভেবে
মনে আমার অচিরেই ঘনবরষা নামে।
গণহত্যায় হয়েছে শহীদ বাঙ্গালী ৩০লাখ ,
কত মা বোনকে হারাতে হয়েছে নিজেদের সম্মান।

বরগুনাতে ২৯,৩০মে কি হয়েছিলো জানো?
জেলখানাতেই পাকবাহিনী একাধারে গুলি করেছিল।
গুলি খেয়েও তাঁদের মধ্যে প্রাণ হারায়নি যারা,
পরে তাঁদের হত্যা করে গণকবর দিয়েছিল।

১০নভেম্বর পাহাড়ে ধরে নিল
পাহাড়তলীর মানুষ শত শত ,
একেকবারে হত্যা করেছিল
দু’শ জনের মত।

ভয়ে আমি আঁতকে উঠি
শুনলে রায়েরবাজারের নাম ,
সঠিক সংখ্যা বলা সম্ভব নয়
ঐ বধ্যভূমিতে কত মানুষ হারিয়েছে প্রাণ।

লাখো মানুষ শহীদ হল দেশকে ছিনিয়ে আনতে ,
নির্যাতিত হতে হয়েছিল প্রায় দু’লক্ষ নারীকে।
নির্যাতনের ছিল যে কত রকম ধরণ!
কাউকে করত স্পষ্ট ধর্ষণ, কাউকে গণধর্ষণ,
কাউকে আবার ক্যাম্পে রেখে নির্যাতন।

ইতিহাসের পাতা যতই উল্টোচ্ছি
ততই অবাক হচ্ছি।
আসলেই কি সম্ভব অমন ত্যাগ স্বীকার!
বুকের তাজা রক্ত ঢেলে দিতে কি
বাংলার ছেলেদের একটুও কষ্ট হয়নি?
একটুও কি তাঁদের জীবনের মায়া হয়নি ?
দেশের জন্য এত ভালবাসা!
দেশের জন্য এমন গভীর মমতা!
গুলি খেয়ে প্রাণ বিসর্জন দিল তবুও
মাথানত করল না!
শুধুমাত্র দেশের জন্য!
স্বাধীন বাংলার স্বপ্নকে সত্য করার জন্য!
সালাম তোমাদের, লক্ষ কোটি সালাম।

তবে ওরা কেমন মানুষ ছিল
যারা দেশের মাটিতে জন্মেও দেশকে ভালবাসল না!
কেমন মানুষ ছিল তারা?
যারা নিজের ভাইদের সাহায্য না করে
সাহায্য করল ওই নিষ্ঠুর পাকিস্তানীদের-
যারা খালি করল বুক আমাদের লক্ষ মায়ের ,
কত মহিলাকে করল বিধবা,
কত সন্তানের উপর থেকে কেড়ে নিল পিতৃছায়া,
কেড়ে নিল কত মা বোনের প্রাণের সম্মান।

আসলেই কি ওরা মানুষ ছিল?
নাকি কোন নরপশু!
কিভাবে তারা অমন বিশ্বাসঘাতকতা করেছিল
বাংলা মায়ের সাথে?
বাংলা মায়ের কোলে জন্ম নিয়ে ,
বাংলার মাটিতে বড় হয়ে,
বাংলার ফল-ফসল আহার করে,
কি করে তোমরা বাংলা মাকে ধ্বংস করতে চাইলে?
একটুও কি নাড়া দেয়নি তোমাদের বিবেক?
আচ্ছা, আমার একটি প্রশ্নের জবাব দাও তো;
স্বার্থের জন্য কি নিজের গর্ভধারিণী মাকেও
তোমরা এভাবে আঘাত করতে?

ইতিহাসের পাতায় তোমাদের বলা হয়েছে রাজাকার।
কিন্তু আমি তোমাদের আরও কিছু বলছি,
তোমরা শুধু রাজাকার নও,
অমানুষ, অকৃতজ্ঞ, বেঈমান।

এমন রক্তক্ষয়ী যুদ্ধের কথা
আগে কখনো শুনিনি আমি।
এমন রক্তবন্যার বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে
কাউকে দেখিনি আমি।

আবারো সালাম তোমাদের
শহীদ ভাইয়েরা আমার।
সালাম জানাই তোমাদের
বীরাঙ্গনা বোনেরা আমার।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×