আমার বাংলাদেশ
নাহিদা আক্তার তান্নি
_________________
আমি তোমার প্রেমে পড়েছি বারবার
পড়তে চাই আরো লক্ষ কোটি বার,
তুমি আমার প্রিয় বাংলাদেশ
তুমি আমার প্রাণের স্বদেশ।
আঁখি মেলে তোমায় দেখি দিনের প্রথম ভাগে
তোমার স্নিগ্ধতা মুগ্ধ করে আমার দু’নয়নকে ,
ইচ্ছে হয় তখন হাজার বছর বাঁচি
আর তোমাকে এভাবে রোজ যেন দেখি।
ধানের ক্ষেত , নদীর পাড় , সমুদ্রের ঢেউয়ে
জড়িয়ে আছে তোমার রূপের মায়া,
ক্লান্ত দেহ শীতল করে
সবুজ গাছের ছায়া।
ও আমার বাংলা মা,
তোমার কোলে যেন অনাবিল শান্তির নীড়,
তোমায় নিয়ে অজস্র ভাবনা,
সদা আমার মাঝে করে ভীড়।
26.2.16
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



