স্বাক্ষী এ কবিতা
নাহিদা আক্তার তান্নি
___________________
অভিযোগের পাল্লাটা আজ মনে হচ্ছে
অনেক বেশি ভারী,
সত্যিই আমি আর বয়ে বেড়াতে পারছি না
তাই তো আজ দিতে যাচ্ছি অনেক দূরে পাড়ি।
হঠাৎ খুব ইচ্ছে হল
যাওয়ার আগে কাউকে অন্তত মনের কথাগুলো বলি,
খুঁজে খুঁজে কাউকে না পেয়ে
অবশেষে আমি সাদা খাতার কাছেই চলি।
কষ্টগুলো মুখে বলতে গেলে
মনে হয় না এত গুছিয়ে বলতে পারতাম,
চোখের জনে সিক্ত হয়ে
হয়তো বারবার আটকে যেতাম।
কিন্তু খাতায় যেন অনায়াসেই
কত কিছু লিখে ফেলেছি,
দেখে আমি নিজেই হতবাক !
কি জানি অন্যরা পড়লে হবে কতটা অবাক্।
হাসিমুখের আড়ালে যে আমার
লুকিয়ে ছিল কত শত কষ্ট ,
সে কথা জানলে হয়তো
বারবার তোমাদের সামনে হবে আমার মুখটা স্পষ্ট।
তখন হয়তো আমি থাকবো না তোমাদের মাঝে
তবু রয়ে যাবে আমার এ কবিতা,
যা দেবে স্বাক্ষী, বুকে আমার জমে ছিল
কত যে ব্যাথার তীব্রতা ।
তখন হয়তো তোমরা আমায় ভালবাসবে
চাইবে ভালবাসায় বুকে জড়িয়ে নিতে,
তবু তখন পাবে না আমায়
আমার সকল অভিযোগ মুছে দিতে।
২৬/৩/১৬
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



