
হয়তো
নাহিদা আক্তার তান্নি
___________________
তোমায় ভালো না বাসলে হয়তো
পৃথিবীকে এত রঙ্গিন মনে হত না,
আকাশ দেখে মুগ্ধ হতাম না,
অবসর সময়টা হত না এত ভাবনাময়।
তোমার প্রেমে মাতাল না হলে হয়তো
সাধারণ কিছুকে অসাধারণ মনে হত না,
জোনাকি পোকা দেখে আনন্দিত হতাম না,
মেঘেদের ভীড়েও আকাশকে মনে হত না তারকাময়।
তোমাকে পেয়ে না হারালে সখা হয়তো
রাতের আঁধারকে জড়িয়ে ধরে কাঁদতাম না,
শূন্যতা এত আপন হত না,
বোঝা হত না ভালবাসা কত যে যাতনাময়।
তুমি যদি হাত ছেড়ে না দিতে তবে হয়তো
আমি বাঁধনহারার কষ্টকে দেখতে পেতাম না,
একাকিত্বের যন্ত্রণা অনুভব করতাম না,
বোঝা হত না ভালোবাসাও হয় ছলনাময়।
18.4.16
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



