বিতর্কিত চিন্তা ভাবনা প্রকাশ করছি , জানি সমালোচিত হবো । সমালোচনা করলে করবেন , অসুবিধা নাই , কিন্তু দয়া করে কেউ আজে-বাজে কথা বলবেন না ,
এই অস্থিতিশীল বাজারে সব কিছুর পরিবর্তন হলেও আমাদের বাংলা সিনেমা এখনো অপরিবর্তনশীল । বিশেষ করে কাহিনী , চিত্রনাট্য এককথায় সবকিছু । তবে হ্যা পরিবর্তন কিছু এসেছে । সে সম্পরকে পরে বলছি ।
বেশ কিছুদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আর সমাজের গন্য মান্য ব্যাক্তিগন ভারতীয় চলচ্চিত্র আমদানির বিপক্ষে কথা বলে আসছেন । তাদের দাবি এটা বন্ধ করতে হবে । কেন জানি আমি এর বিপক্ষে মত পোষণ করছি ।
দেখুন , তাদের যুক্তি ভারতীয় সিনেমা আমাদের দেশে প্রবেশ করলে আমাদের দেশের মুভির বাজার নষ্ট হয় । মানলাম , কিন্তু এর জন্য কারা দায়ী ???? সেই আদি আমল থেকে আমরা দেখে আসছি , নায়কের বাবা কে ভিলেন মেরে ফেলবে , আর নায়ক বড় হয়ে তার প্রতিশোধ নিবে , তার মাঝে থাকবে একটু খানি সস্তা প্রেম আর উরাধুরা গান । সাথে থাকবে কিছু জোকারের মানুষকে জোর করে কাতুকুতু দিয়ে হাঁসানোর চেষ্টা । ব্যাস হয়ে গেলো সিনেমা । মানুষ এইসব দেখতে দেখতে আজ বড়ই বিরক্ত ।
প্রতিবেশী দেশ গুলোতে লক্ষ্য করুন । তারাও মুভি বানায় , যার মধ্যে পরিবর্তন রয়েছে । তারা যদি অন্য কোন মুভি কে কপি পেস্ট ও মারে , তার মাঝে নতুনত্ব আনার চেষ্টা করে । যার কারনে তাদের মুভি গুলো আজ বিশ্ব বাজারে জনপ্রিয় । তো আমাদের দেশের পরিচালক এবং প্রযোজক দের লাফালাফি দেখে আমি বা আমরা চরম ভাবে বিনোদিত । তাদের যা চিন্তা ভাবনা সেটা হলো , প্রতিপক্ষ ব্যাবসায়ীর ব্যবসা বোমা মেরে উড়িয়ে দিয়ে , নিজের ব্যাবসা বাড়ানো । কিন্তু তারা প্রতিযোগীটার মতো নিজেদের পন্য আরো উন্নত করতে নারাজ , তাদের থেকে ভালো কিছু করে তাদের কে পিছনে ফেলতে ভীত সন্ত্রস্ত ।
দেখুন আমি নিজেও বাংলা সিনেমার উন্নতি চাই । #মোস্তফা_সারোয়ার_ফারুকী , #রেদয়ান_রনি , #মুস্তফা_কামাল_রাজ , বা #গিয়াস_উদ্দিন_সেলিম এর মতো পরিচালক রা যখন সিনেমা বানায় তখন কিন্তু সারাদেশের মানুষ তাদের মুভির জন্য অপেক্ষা করে ।তাছাড়া তারা #অনন্ত_জলিলের বস্তাপচা মার্কা অভিনয় সমৃদ্ধ মুভিও খুব আনন্দের সাথে দেখে । যার কারন তারা নতুনত্ব আনতে পেরেছে বাংলা সিনেমায় । হয়তো অনেকে দাবি করবেন দর্শক শ্রেনীর কথা , কিন্তু আপনি দেখবেন #মনপুরা এর মতো ছবি সারা দেশের মানুষ একসাথে দেখেছে , এক সাথে বিনোদিত হয়েছে ।
তাহলে আমাদের সমস্যা টা কোথায় ???
আমাদের সমস্যা টা হলো , আমরা সেই আদি আমলের কুইনাইন ঔষধ এখনো মানুষকে জোর করে খাওয়াতে চাচ্ছি , কিন্তু নাপা , প্যারাসিটামল এর মুল্য বুঝতে চাই না ।
নিজেদের অযোগ্যতার জন্য অন্যকে দোষারোপ করছি , অনেক টা নাচতে না জানলে উঠান বাঁকার মতন ।
দেখুন , আপনারা নতুনত্ব আনুন , দর্শক আপনাদের সাথে থাকবে । শুধু শুধু অন্যদের পাছায় বাশ দিতে গিয়ে নিজেদের পাছায় সেই বাশ নেওয়ার দরকার কি ?? বোমা মেরে নয় , নিজ যোগ্যতায় তাদের হারানোর চেষ্টা করি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




