সম্প্রচার কক্ষে স্থাপিত লাল বাতিঘর
সড়কে কবির অসহিষ্ণু পর্যটন
গর্ভ ক্লান্ত প্রেমিকা শায়িত
একটা কবিতা প্রসব মুহূর্ত
নরমাল ডেলিভারির অপেক্ষায় সম্পাদক ।
একটা সমাজ যে আত্মসমর্পণ করেছিল
কবির বাহুতে,
স্বর্ণ সিঁদুর মাখা দেহে রমণীয় ঢং
কবির সঙ্গমের অনিয়ন্ত্রিত ব্জ্রপাত
চকিত আলোক সঞ্চালন
সমাজের নির্জীব উনুনে
অত'পর!
কবির সাথে সমাজের ব্যবিচার
নিষিদ্ধ হয় সংস্কৃতির কৌশলপত্রে
কবির মস্তক নিলাম হয়ে যায়
পার্থনা গৃহের খিলানে ঝোলানো নোটিশ বোর্ড ।
কোন এক নান্দনিক সকালে
মস্তকহীন কবি দণ্ডায়মান বিশ্ব সড়কে
গর্ভ ক্লান্ত প্রেমিকা শায়িত
একটা কবিতা প্রসব মুহূর্ত।
একদল শকুনে প্রস্তুত সমালোচক চেয়ার
জন্মমাত্র ক্ষত বিক্ষত হবে কবিতার শরীর
পূর্ব পুরুষদের দলে ভিড়বার আগেই
ওকে পাঠিয়ে দাও তৃতীয় বিশ্বের
ইতিহাসে।
যে কবিতা আজ জন্মের অপেক্ষায়
সমাজের গর্ভাশয়ে,
তার পুনর্জীবন ঘটে নাই
ঈশ্বর প্রেরিত দূতের ডানায় ভ্রমন করেনি
বানীচিরন্তন হবার আকাঙ্ক্ষায়
সমুদ্রে সাঁতার কাটবেনা মৎস্য কন্যার আঁচলে।
পৃথিবীর বুকে নেমে আসা এক নান্দনিক সকালে
মস্তকহীন কবির অসহিস্নুতায়
সমাজের আর্তনাদে প্রকম্পিত মহাকাল
ক্ষত বিক্ষত বিকলাঙ্গ কবিতার প্রকাশ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





