somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''কন্ট্রাক্ট' - একটি দেশি থ্রিলার'-- একজন পাঠকের মূল্যায়ন

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা থ্রিলার পড়তে ভালবাসি তারা এতদিন বাইরের দেশের বই পরতাম । এখানে আমি আমাদের দেশের থ্রিলার নিয়ে কথা বলব । প্রথমেই বলে নিচ্ছি আমি পেশাদার নই । সে হিসেবে আমার মুল্যায়ন নিয়ে ভুল ভাবার কিছু নেই । আমি শুধুই একজন পাঠক । থ্রিলার আমার প্রিয় সাহিত্য শাখা । সে হিসেবে একজন সাধারণ পাঠকের মুল্যায়ন হিসেবে এ লেখাকে নিলে প্রীত হব ।


প্রথমেই কিছু কথা বলে নেয়া প্রয়োজন । আমরা যে সব কারণে থ্রিলার পড়ি - থ্রিলার বইগুলোতে সাসপেন্স থাকে । চরিত্রগুলোর ব্যাপ্তি থাকে । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার চরিত্রগুলোর একটা বৈশিষ্ট্য থাকে, সেগুলো তাদের একই সঙ্গে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর করে তুলে ।পড়তে পরতে বাঁক নেয়াও একটা আদর্শ থ্রিলারের অবশ্য বৈশিষ্ট্য ।আমি এখানে একটি দেশি থ্রিলারের ব্যবচ্ছেদ না করে বরং তার প্রাপ্য কিছু মতামত তুলে ধরার চেষ্টা করব ।

আজকে থ্রিলারের কথা বলবো টা হল মোহাম্মদ নাজিম উদ্দিনের দ্বিতীয় থ্রিলার 'কন্ট্রাক্ট', যেখানে মূল চরিত্র আগের বইয়ের মতই দুইটি - বাস্টার্ড ওরফে বাবলু এবং ইন্সপেক্টর জেফরি বেগ । আগের বইয়ে বাস্টার্ড একটা খুন করে ভারতে পালিয়ে যায় । বাংলাদেশের উচ্চপদস্থ একজনের সহায়তায় সে ওখানে থাকে । ওখানকার সবাই তাকে বাংলাদেশের কর্মকর্তাই ভাবে । যা হোক কাহিনির শুরু ওখান থেকেই ।

মূলত দেশের সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতিগ্রস্থ স্বামী দেশের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্র করেন। উনি দেশে মিঃ টেন পারসেণ্ট নামে পরিচিত থাকে । উনার জন্যই মূলত দল গত নির্বাচনে হেরে যায় । জেলে বসেই উনি এই পরিকল্পনা করেন । কিন্তু অমূল্য বাবু নামে সেই ক্ষমতাধর ব্যক্তি সেই খবর পেয়ে প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন । প্রধানমন্ত্রী যে কোন মূল্যে এটা ঠেকানোর উপায় বের করতে বলেন । তখন অমূল্য বাবু বাস্টার্ডের কথা বলেন । প্রধানমন্ত্রী খুব গোপনে এটা করতে বলেন । হোমিসাইডের চৌকস কর্মকর্তা জেফরি বেগ এটা অনেক পড়ে জানে । এই নিয়ে টানাপোড়ন এবং গল্প আগাতে থাকে। ব্ল্যাক রঞ্জুর ফেরত আসাটা অনেকটাই নাটকীয় । যা হোক প্রথমে এই কাহিনি উপলব্ধি করা সহজ নয় । সে হিসেবে গল্পের বাঁক আছে । বেশ ভালো ভাবেই আছে । নতুন নতুন টানাপোড়ন গল্পকে বেশ উপভোগ্য করে তুলে সন্দেহ নেই ।

চরিত্রগুলোর মাঝে বাস্টার্ড এবং জেফরি বেগ যতটা বিকশিত বাকিগুলো ততটা নয় । উমার বাস্টার্ডের জীবনে আসাটা ভালো লাগে । বাস্টার্ডের জীবন কাহিনি ব্যাখ্যা করা হয়েছে । কীভাবে ঢাকা শহরে একজন ক্রিমিনাল হয়ে উঠে তার ব্যাখ্যা । এখানে একটা জিনিস খুব লক্ষণীয় । গত বইয়ে জেফরিকে যেমন ক্রিমিনালের সাথে সাথে নির্দয় হিসেবে দেখান হয়েছে এখানে সেটা না করে লেখক তাকে বরং 'মানুষ' হিসেবে দেখাতে চেয়েছেন ।

গল্পের আরেক প্রধান চরিত্র জেফরি বেগের গল্পে প্রবেশ একটু পরে । কিন্তু নিজের জায়গা নিতে এই চরিত্র এতটুকু সময় নেয় নি । তার প্রেয়সী রেবা এবং অফিসে তার সাথে খুনসুটি করা এডলিন ডি কস্টা মাঝে মাঝে আপনার ঠোঁটে এক চিলতে হাসি দিবেই ।

সে তুলনায় জেফরি বেগের সহকারি জামান, কামাল কিংবা বাস্টার্ডের ডাক্তার জিলানি, গল্পের শুরুতে লেডি গিয়াস, সুলতান প্রমুখ গল্পে ততটা গুরুতপায় নি । জামান, কামাল সারা গল্প জুড়ে থাকলেও তেমন প্রভাব বিস্তার করে নি । বাকি চরিত্রগুলো প্রয়োজনে এসে আবার প্রয়োজন শেষে চলে গেছে । অমূল্য বাবুর সময়ে আমার বারবার ভিটো করলিওনির কথা মনে পড়েছে ।

পুরনো ঢাকাকে গুরুত্ব দিয়ে লেখা এই লেখকের একটি বৈশিষ্ট্য । এটা আমার ভালই লেগেছে । সত্যিকার অর্থে উনি জায়গার বর্ণনা বেশ ভালই দেন । এক্ষেত্রে উনি প্রশংশার দাবি রাখে । প্রথম বইয়ে গল্প বলার প্রক্রিয়ায় উনি সরাসরি ফ্রেড্ররিক ফরসাইথ কে অনুসরণ করলেও এই বইয়ে তা করেননি । স্বকীয়তা ছিল । তবে অস্ত্র বা খুনের বর্ণনায় মিঃ ফরসাইথের প্রভাব এখনো থেকে গেছে । তবে আবার বলছি দ্বিতীয় বই হিসেবে এটা মার্জনীয় । তাছাড়া উনি এতদিন অনুবাদ করেছেন । তাই ঐ বইগুলোর প্রভাব থাকাটা দোষের কিছু নয় । উনি অনুবাদ খুবই ভালো করেন । নিজস্ব বইয়ের ক্ষেত্রেও এতটা ভালো এত দ্রুত করবেন ভাবা যায়নি । যা হোক উনি নিজের একটা ক্ষেত্র থ্রিলার সাহিত্যে করবেন এটা নিসন্দেহে বলা যায় । আমি উনাকে ব্যক্তিগত ভাবে এই বইটা ইংরেজি অনুবাগ করতে বলবো ।

বইয়ের প্রকাশক লেখকের প্রকাশনী 'বাতিঘর', এই প্রকাশনীর বইগুলোর মান ভালো । পৃষ্ঠা ভালো । মুদ্রণে উন্নতির সুযোগ আছে । তবে প্রচ্ছদ আরও ভালো হতে পারত । ইংরেজি অনুবাদ করা হলে আমি তাকে বেশ জোর দিয়েই প্রচ্ছদ পরিবর্তন করতে বলবো ।

আর যারা বিদেশি লেখকের থ্রিলার পড়েন তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ, বইটা পড়ে দেখতে পারেন । যথেষ্ট ভালো গল্প, চরিত্র, প্লট এবং বাঁক রয়েছে । বাংলা সাহিত্যে আধুনিক থ্রিলার আমি নাজিম উদ্দিনের আগে কাউকে লিখতে দেখেছি বলে মনে হয় না । আমাদের সমাজ, রাজনীতির খারাপ দিক, রাজধানীর পুরনো অংশ এবং মানসিক মূল্যবোধ স্থান পেয়েছে এই থ্রিলারে । পড়ে দেখুন । নিজেদের থ্রিলারের উপর আস্থা রাখুন । থিলারটি সত্যি উপভোগ্য ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×