বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের প্রথম চিন্তা আসে ১৯৬১ সালে। এরপর অনেক প্রাক বাস্তবায়ন সমীক্ষা করা হয়েছে। এই কাজের জন্য জায়গা হিসাবে প্রথম ঠিক করা হয় রূপপুর'কে, ১৯৬৩ সালে। এবং এখানে একটা পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য তৎকালীন সরকার প্রস্তাবনা আনলেও বাস্তবায়ন হয়নি।
এরপর ১৯৮০ সালে ১২৫ মেগাওয়াট প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি ২০০৭ সালের জুন মাসে বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসানোর অনুমোদন দেয়।২০০৮ সালের ২৪ জুনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে প্রথম আনুষ্ঠানিক ঘোষণা আসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের।এ সময় সরকারের কাছে আগে থেকেই দক্ষিণ কোরীয় সরকারের একটা প্রস্তাব বিবেচনায় ছিল। এরপর ২০০৮ সালে দক্ষিণ কোরিয়া ও চীন, সরকারের কাছে প্রস্তাবনা পেশ করে।
২৪ শে সেপ্টেম্বর ২০০৭ সালে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের পক্ষ থেকে জানানো হয় ,বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে রূপপুরে (পাবনা জেলায় অবস্থিত,ঢাকা থেকে ২০০ কি.মি. দূরবর্তী)। আরো জানানো হয় যে, ৬০০-১০০০ মেগাওয়াট ক্ষমতার প্ল্যান্ট স্থাপন করা হবে। যার আনুমানিক খরচ হতে পারে ১.৫ বিলিয়ন ডলার। আর শেষ হবে সম্ভাব্য ২০১৫ সালে।
দক্ষিণ কোরিয়া ও চীনের পর ২২শে মার্চ, ২০০৯ সালে রাশিয়াও বাংলাদেশ সরকারকে একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা পেশ করে।২০০৯ সালের ১৩ ই মে,বাংলাদেশ ও রাশিয়া একটি মেমোর্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এ স্বাক্ষর করে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন আর রাশিয়ার পক্ষে তাদের সরকারি আণবিক শক্তি করপোরেশন (রোসাটম)। উল্লেখ্য বাংলাদেশ এর আগেও চীন ও উত্তর কোরিয়ার সাথে এ ধরণের চুক্তি স্বাক্ষর করেছিল।সর্বশেষ সরকারি তথ্যমতে, রূপপুরে এই প্রকল্প বাস্তবায়নে ১.৫-২ বিলিয়ন ডলার ব্যয় হবে। আর সময় লাগতে পারে ৪-৫ বছর।তবে এই মাসের শেষের দিকে যে প্রতিনিধিদল যাবে, তার পরেই সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
এতোদিন শুধু লাগল সিদ্ধান্ত নিতে, এরপর কোন এক দেশকে দেওয়া হবে কাজ। তারপর নির্মাণ কাজ শুরু হবে.....এরপর কোনো একসময় কাজ শেষ হবে।আগে থেকেই জানতাম বাংলাদেশের মতো দেশগুলিতে এ ধরণের প্রকল্প অনেক দেরীতে শেষ হয়। কিন্তু এই দীর্ঘসূত্রিতা জানার পর, এখন ভাবতে থাকুন, কবে নাগাদ আমরা একটি পাওয়ার প্ল্যান্ট আশা করতে পারি! ( আমি কিন্তু ৪-৫ বছরই ধরে রাখলাম
ছবিসূত্রঃ উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


