মুসলিমদের মাঝে অন্য ধর্মালম্বীদের জন্য সবসময় একটা নীতিবাচক মনভাব কাজ করে । তারা সব কিছুর মাঝেই ইহুদী-নাসারাদের ষড়যন্ত্র খুজে পান ।
আজ একজন ৫ওয়াক্ত নামাজী ব্যাক্তি বলছে, মায়ানমার কে আমেরিকার পক্ষ হতে ৮ হাজার কোটি ডলার সাহায্য দেয়া হয়েছে । আর এই সাহায্য দেয়া হয়েছে শুধু মাত্র রোহিঙ্গা মুসলিমদের হত্যা করার জন্য । রাখাইন আর রোহিঙ্গাদের মাঝে চলমান সংঘর্স টা সম্পুর্ন ভাবে আমেরিকার চাল । শুধু মাত্র মুসলিম হত্যাই ছিল তাদের আসল উদ্দেশ্য । ( হাস্যকর কথা )
আমেরিকা সাম্রাজ্যবাদী দেশ তাতে কোন সন্দেহ নাই , মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার শুধু মাত্র তেলের লোভে । আফগানিস্তানে আক্রমন ক্ষমতার জন্য। সারা বিশ্বে অনেক দেশেই জাতিগত বিভেদে মানুষ মরছে , কই আমেরিকা তো তাদের খবর রাখে না । যেখানে লাভ রয়েছে সেখানেই মাতব্বরের মত বা হাত দিয়েছে । আর এই বা হাত ঢুকাবার জন্য সুযোগ টা আমরাই করে দিয়েছি।
১৯৯১ সালের যুদ্ধে ইরাকের কুয়েত আক্রমনের ইস্যু তে মধ্যপ্রাচে ঘাটি করে আমেরিকা আর তাতে সহোয়তা করে সৌদি আরব । আফগানিস্থান আক্রমনে তালেবানদের সহোয়তা করে কুর্দি(আফগান) রা । ইরাক আক্রমনে সহোয়তা করে শিয়া রা । সবসময় দেখা গেছে নিজেদের বিপক্ষে নিজেরাই বিশ্বাসঘাতকতা করে আমেরিকা কে সাহায্য করে গেছে নিজের দেশের লোকজন । নিজেরাই যেখানে ঠিক না কিন্তু দোষারোপ দেয়া হয় অন্য দেশ কে ।
একজন মুসলিম যতটা নিজের ধর্ম সম্পর্কে অবগত, ও ধর্মান্ধ অন্য ধর্মের লোকজন কিন্তু ততটা নয় । মুসলিমগন সব কিছুর মাঝে ধর্ম কে টেনে আনতে পারদর্শী । এমন কি বিজ্ঞানের আবিষ্কার নিয়েও , আবিষ্কারের পর তারা সেটা খুজে পান কোরানের পাতায় । কিন্তু তারা বুঝতে চায় না , অন্য ধর্মালম্বীদের কাছে ইসলাম একদম মূল্যহীন আর একটা মূল্যহীন ধর্মে কে ধংশ করতে সময় নষ্ট করবে কে ?
যে যত অজ্ঞ সে তত বেশী ধর্মান্ধ, আর সেই সুযোগ টাই ব্যাবহার করছে একদল ধর্ম ব্যাবসায়ী । নিরিহ সাধারন মানুষের মগজে গেথে দিচ্ছে অন্য ধর্মের প্রতি ঘৃনা, জাহান্নামের ভয় আর বেহেস্তের প্রলোভন । তারা এমন ভাবে সাধারন মানুষের ব্রেইন ওয়াশ করেছে যে ধর্মের জন্য হাসি মুখে জীবন দিতে পারে ।
ধর্মের জন্য জীবন দিয়ে লাভ হয় কার ? পরিবারের ? দেশের ?
নাকি একদল ভন্ড ধর্ম ব্যাবসায়ীর ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




