somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর আদিম অনুভুতি যার নাম ভালবাসা !

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপরাধবোধ থেকে জন্ম নেয়া ভালবাসার তীব্রতা অনেক বেশী আবার কেউ কেউ বলে থাকেন ঘৃনা থেকে জন্মানো ভালবাসার গভিরতাও অনেক । যাই হোক খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু ব্যাপকতা ওনেক বিশাল ???

যুগে যুগে অনেক গল্পকার, কবি, গায়ক বলে গেছেন এই ছোট্ট শব্দ ভালবাসার কথা । নানা রূপে নানা বর্ননায়, নানা উপমায় রেখে গেছেন সেই সব অমর কৃতি । এই ছোট্ট শব্দটির জন্য হাসি মুখে জীবন দেবার ইতিহাস যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে জনপদ, জনবহুল নগরীর ধংশ হবার। রাজ্য মুকুট ছুড়ে ফেলে দিয়ে হয়েছেন সাধারন মানুষ । প্রিয় মানুষটি কে না পাবার বেদনায় সন্যাসী হবার ঘটনাও আছে । ভালবাসা কাউকে করেছে নন্দিত আবার কাউকে করেছে নিন্দিত । পৃথিবীর অনেক শিল্পের মূল ভুমিকায় স্থান নিয়েছে এই মানবিক অনুভুতি যার নাম ভালবাসা । ক্ষমতাশালী সম্রাট গড়েছেন তাজমহল, কবি রেখে গেছেন তার কবিতায়, লেখক রেখে গেছেন তার কাহিনীতে । আর যারা খুব সাধারন তাদের ভালবাসা নিশ্চিহ্ন হয়ে গেছে কর্পুরের মত । স্থান পায় নি কোন ইতিহাসের পাতায়, তবুও ভালবাসা তো ভালবাসাই......।

আমাদের স্কুলের বাবু স্যার, চিরকুমার মানুষ । সব সময় ফুল হাতা সার্ট পরতেন। মুখে মুখে শোনা যায় তার হাতে নাকি একটি মেয়ের নাম লেখা রয়েছে। যদিও কখনও দেখি নি তবে সে যে চির কুমার সেটা জানতাম । বাবু স্যারের অনুভুতি বুঝার ক্ষমতা সেই সময় ছিল না । এখনও হয়তো নেই শুধু মাত্র উপলব্ধি টুকু করার বৃথা চেষ্টা করা । একটা মানুষ কতটূকু ভালবাসলে সারা জীবন একা থাকতে পারে ? একা থাকার যন্ত্রনা কত টূকু সেটা কম মানূষেই বুঝে । শুধু মাত্র কারো স্মৃতি বুকে সারা জীবন একা থাকা সহজ নয় । শুধু মাত্র তাদের পক্ষেই সম্ভব যাদের ভালবাসা আকাশের চেয়েও বিশাল এবং সেই ভালবাসা টুকু হৃদয়ে ধারন করার ক্ষমতা ।

মুখে অনেকেই নাক সিটকান, অনেকেই বলে থাকেন প্রেম করার চেয়ে মুরগী পালা ভাল । ধার্মিকগন বলে থাকেন ভালবাসা পাপ ( বিয়ে পূর্ব ) । প্রেম বিষয়ক প্রসংগ উঠলে অনেকেই বলেন এইটা ন্যাকামী। আবার কেউ বলেন এটা শুধুই আবেগ, বাস্তব জীবনে মূল্যহীন । আসলেই কি তাই ?? যে যার বুকে হাত দিয়ে বলুন তো প্রেম বিহীন জীবন কি আপনার কাছে ধুসর মনে হবে না ? দৃঘ্য চলার পথে কারো অভাব কি অনুভব হবে না ? সত্যিই কি পারবেন জীবন চলার পথে একা চলতে ? মানুষের ব্যাক্তিগত জীবন প্রেম বিহীন একেবারেই রঙহীন । তাহলে কেন এত অবহেলা ভালবাসার প্রতি ?

যুগ বদলে গেছে , এখন আর কাউকে চন্ডিদাশের মত ছিপ ফেলে অপেক্ষা করতে হয় না । চাইলেই প্রিয়জনের কাছে মনের কথা গুলো বলতে পারে যে কোন সময় ।হোক সেটা দূর পরবাস । প্রয়োজন পরে না কোন অপেক্ষার, প্রয়োজন পড়ে না কোন ডাক পিয়নের । সমাজের চারপাশে তাকিয়ে দেখি প্রেম, ভালবাসা বড় সস্তা হয়ে গেছে । পরিচয়ের প্রথম সপ্তাহে প্রেম ২ মাস পরে ব্রেকাপ । তৃষিত হৃদয় তখন তৃষা মেটাতে নতুন প্রেমের সন্ধানে । যারা নিজেকেই বুঝে না তারা বুঝবে কি করে আরেক জন কে ? হৃদয় হোক না যত বিশাল তারও তো সীমাবদ্ধতা রয়েছে, এক হৃদয়ে কয়জন স্থান পেতে পারে ? হৃদয় টা কে ভুল হৃদয়ে মিশিয়ে নিজেরই হৃদয় টা কে ক্ষয় করছে । তারা হারাচ্ছে ভালবাসার প্রকৃত সৌন্দর্য দেখার সুযোগ ।

প্রকৃত ভালবাসা অনেক টা মাতৃ গর্ভের শিশুর মত সময়ের পথ ধরে ত্যাগে, ধর্যে, সহমর্মীতায়, শ্রদ্ধায় তা পূর্নাংগ রূপ নেয় ।

কেউ যদি এক দিনেই তা আশা করে সেটা নির্বুদ্ধিতা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×