somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষিদ্ধ হোক সকল প্রকার ধর্মভিত্তিক রাজনীতি ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত-শিবির যাদের রাজনীতির প্রধান মাল-মসলা হচ্ছে ধর্ম । ধর্মের ব্যানারে ১৯৭১ সালে খুন ধর্ষন কে তারা জায়েজ করেছিল আর এখন নিজেদের টিকিয়ে রাখার জন্য ধর্ম কে ঢাল হিসাবে ব্যাবহার করছে ।

বাঙ্গালী জাতি স্বভাবগত ভাবে খুব ধর্মভীরু ও শান্তিপ্রিয় , সেই সাথে জনগন অসাম্প্রদায়িক ও মানবতার পক্ষে তা বহু বার প্রমানিত । আর এই সহজ-সরল ও শান্তিপ্রিয় মানুষের ধর্মানুভুতি কে কাজে লাগিয়ে তারা বাংলার মাটিতে টিকে আছে ৪২টি বছর । রগ কাটা বাহিনীর হাতে অনেক লোক পঙ্গু হবার পর তারা সেই সব সহিংস ঘটনা কে ধর্মের প্রলেপ দিয়ে ঢেকে দেয় সাধারন মানুষের কাছে ।

জামাত-শিবিরই যে শুধু মানুষ কে হত্যা করেছে তা নয় তাদের মাঝেও অনেকে অকালে ঝরে পরেছে । যে তরুন টি জিহাদী জোসে বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছে সে কিন্তু পাকিস্থান থেকে আসে নাই । সে আমাদের দেশেরই সন্তান । ধর্মের আফিম দিয়ে অনেক তরুন কে তারা ব্যাবহার করছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য । মৃত্যু পরবর্তি জীবনের লোভ দেখিয়ে ধর্ম ব্যাবসায়ীর দল তরুনদের নামিয়ে দিয়েছে রাজপথে । দাড় করিয়েছে মৃত্যুর মুখমুখি। পূন্যের লোভ দেখিয়ে করিয়েছে সহিংস ঘটনা , করিয়েছে খুনের মত জঘন্য অপরাধ ।

জামাত-শিবির এর রাজনীতি করতে যেয়ে যে তরুন/যুবক জীবন উৎসর্গ করেছে , তারা হতে পারতো সমাজের একজন সুশিক্ষিত নাগরিক । হতে পারতো দেশের সম্পদ । হতে পারতো একজন বিশ্বস্ত স্বামী , হতে পারতো একজন স্নেহশীল পিতা । অবদান রাখতে পারতো দেশের কোন গঠনমূলুক কাজে ।

একটি উচ্ছল জীবন থমকে যাওয়ায় আসলে ক্ষতি টা হচ্ছে কার ? জামাত-শিবির এর ? মোটেও নয় । তাদের একটি কর্মী মারা গেলে আরেক জন কর্মী কে বেছে নিবে , নামিয়ে দিবে রাজপথে , নিজেদের পিঠ বাচাতে ব্যাবহার করবে আরেক উচ্ছল জীবন । কিন্তু ক্ষতিগ্রস্থ হবে তার পরিবার, এই সমাজ । পিতা-মাতা হারাবে তার সন্তান, বোন হারাবে তার প্রিয় ভাই কে , স্ত্রী হারাবে তার স্বামী কে আর সন্তান হারাবে তার পিতা কে । আর কতিপয় ধর্ম ব্যাবসায়ী লাশ নিয়ে করবে ব্যাবসা, লাশের শোক কে কাজে লাগিয়ে উজ্জবিত করবে দলের কর্মীদের ।

যারা ধর্মান্ধ হয়ে ধর্ম ব্যাবসায়ীদের ইশারায় অপকর্ম করছে , জীবন উৎসর্গ করছে তাদের জন্য রাগ ক্ষোভের পাশাপাশি প্রচন্ড করুনাও হয় । আর কত ? নিজেদের মেধা , বিচার-বিবেচনা, বিবেক কে বিলিয়ে দিয়ে তাদের হাতের পুতুল হয়ে থাকা ? আর কত জীবন নষ্ট হওয়া ?

আজ সারা দেশে যে গনজাগরনের হাওয়া বইছে , এখনই সময় ধর্ম ব্যাবসায়ীর বিষবৃক্ষ সমুলে উৎপাটন করার । না হলে তারা নিজেদের স্বার্থ রক্ষায় এই দেশের তরুনদের মগজ ধোলাই করে ব্যাবহার করে যাবে আরো ৪২ টি বছর ।

নিষিদ্ধ হোক জামাত-শিবির সেই সাথে নিষিদ্ধ হোক সকল প্রকার ধর্মভিত্তিক রাজনীতি ।
আর সকল রাজাকারদের ফাঁসির রায় কার্যকর হয়ে শেষ হোক দেশের
এক কলঙ্কিত অধ্যায় !!!
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ একটি কাল্পনিক রম্য রচনা

লিখেছেন নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।

একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×