somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যার্থ আর্তনাদ !!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাজরিন গার্মেন্টস এ পুড়ে মারা গেল শত শত শ্রমিক , ফ্লাইওভারের নিচে চাপা পড়লো মানুষ । হরতাল নামক রাজনীতির খেলায় শিশু সহ নিহত হয়েছে, হচ্ছ্‌ হবে অসংখ্য মানুষ । যে পরিবার তার প্রিয় মানুষ গুলো হারাচ্ছে তাদের ছাড়া কার কি হচ্ছে ?

সমাজের এক শ্রেনী প্রভাবশালী পরিবারের কাছে জিম্মি সারা দেশের মানুষ । একজন রাজনীতিবিদ একি সাথে নেতা , ব্যাবসায়ী, ঠিকাদার । তার বড় ভাই অথবা ছোট ভাই সেনা কর্মকর্তা বা পুলিশের উর্ধতন কর্মকর্তা ।

অনেক পরিবারে দেখা যায় এক ভাই হাম্বালীগের নেতা , আরেক ভাই ছাগু দলের ( বি,এন,পি) নেতা । একজন হরতালে রাজপথে পিকেটার , আরেক জন হরতাল বিরোধী শ্লোগানে গলা ফাটাচ্ছে । দিন শেষে আবার একই টেবিলে বসে খাচ্ছে রাতের খাবার !

খালেদা জিয়া শুভেচ্ছা কার্ড পাঠালে শেখ হাসিনা কেই পাঠান , ফোনালাপ হতেই পারে তাদের মাঝে । কিন্তু রাজপথে মরে সাধারন জনগন !!

আজ সাভারে ভবন ধসে পড়ে কত গুলো তাজা প্রান হারালো কিন্তু নেতাদের ভোট নষ্ট হওয়া ছাড়া আর কি ক্ষতি হয়েছে ? কিচ্ছু না !! এখন সবাই অভিনয়ে ব্যাস্ত মিডিয়ার সামনে, পারলে মেকি কান্নার অভিনয় করবে তাতে যদি কয়েক টা ভোট বাড়ে ।

সরকার শোক ঘোষনা করেছে কিন্তু তাতে করে কি সেই নিহতের পরিবারের কোন উপকার হবে ? হারানো মানুষ টা কি ফিরে আসবে ? অনেক পরিবার উপার্জন সক্ষম মানুষ টি কে হারিয়ে রাস্তায় নেমেছে তার দ্বায়ভার কে নিবে ? আজ অনেক নেতারাই সমবেদনা জানিয়ে ভাষন দিবেন কিন্তু কাল আবার মুখ ফিরিয়ে নিবেন শ্রমিকদের দেখে ।

ভবন ধস টা কি শুধুই দুর্ঘটনা ছিল ? অবশ্যই না । ভবন টি নির্মানের সময় করা হয়েছিল দুর্নীতি ।
ভবনে ফাটল দেখা যাবার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন " ফাটলের অবস্থা অস্বাভাবিক নয় ,প্লাস্টার খসে গেছে আর পিলারে সামান্য ফাটল দেখা গেছে । এই ঘটনায় আশঙ্কার কিছু নেই। "

"প্রথম আলো নিউজঃ গতকাল মঙ্গলবার সকালে ওই ভবনে ফাটল দেখা দিলে তাঁদের পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আজ কাজে গিয়ে শ্রমিকেরা তাঁদের আতঙ্কের কথা জানান। তবে কর্তৃপক্ষ তা কানে তোলেনি। ‘কিছু হবে না’ বলে একরকম জোর করে তাঁদের কারখানায় ঢোকানো হয়। রানা নামের একজন তখন হ্যান্ডমাইকে বলতে থাকেন, ‘একটা পিলার ফাটলে কিছু হয় না!’

জেনে শুনে জোর করে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া কোন ভাবেই দুর্ঘটনা হতে পারে না , এটা নিঃসন্দেহে গনহত্যা । জানি এই ঘটনার কোন বিচার হবে না কারন মালিক রাজনীতিবিদ বলে কথা । অথচ সময় মত ব্যাবস্থা নিলে বেচে যেত শত শত জীবন ।সরকার এখন নিহতের পরিবার কে ৫০ হাজার টাকার একটি চেক ধরিয়ে দিবেন । একটি তাজা প্রানের মূল্য কি মাত্র ৫০ হাজার টাকা ? যদি তাই হয় তাহলে আমি তারেক, জয়, কোকো আর পুতুলের জীবন ২ লক্ষ টাকায় কিনে নিতে চাই............।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×