somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাস্থ্য কথন-চোখ

১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিম পৃথিবীতে মানুষ জন্মেছিলো শিকারির চোখ নিয়ে যাতে দূরে থাকা শিকার কে সে সহজেই দেখতে পারে। আধুনিক যুগে অতিরিক্ত কম্পিউটার ব্যবহার কারী এবং ভিডিও গেম প্লেয়ার দের চোখের ফোকাস দিনের বেশিরভাগ সময় ই অত্যন্ত নিকটবর্তী স্থানে থাকে। পাশাপাশি এদের চোখের পাতা ফেলার হার ও অনেক কম। এই দুটো কারণে এদের মাঝে দেখা যায় নানারকম সমস্যা যেমন স্বল্পদৈর্ঘদৃষ্টি (nearsightedness), চোখের শুস্কতা(dryness) ও ঝাপসা দৃষ্টি (blurred vision), পাশাপাশি ঘাড় ও মাথা ব্যথা তো আছেই। এইসব সমস্যা থেকে রেজাই পেতে কাজের ফাকে ফাকে প্রতি আধাঘন্টায় নিচের ৫ মিনিটের এক্সারসাইজ গুলো করুন, সম্ভব না হলে অন্তত প্রতি একঘন্টায় হলেও করুন।

১) ২০ বার চোখের পাতা দ্রুত ফেলুন। এবার বন্ধ করে চোখের মনি ঘড়ির কাটার দিকে ১৫ বার আবার বিপরীতে ১৫ বার ঘুরান। এরপর লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে আস্তে আস্তে চোখ মেলুন।(এক মিনিট)

২) আপনার বুড়ো আঙ্গুল নাক থেকে ৬ ইঞ্চি দূরে ধরে তাকিয়ে থাকুন (একটা বড় শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়া পর্যন্ত), এবার অন্তত দশ ফিট দূরের কোন বস্তুর দিকে তাকিয়ে থাকুন থাকুন (একটা বড় শ্বাস ন
িয়ে আস্তে আস্তে ছাড়া পর্যন্ত), ঘরে জানালা থাকলে সবচেয়ে ভালো হয়ে বাইরে গাছের দিকে তাকিয়ে থাকা। না থাকলে ঘরে থাকা কোন দূরবর্তী বস্তুর দিকে তাকান। এভাবে একবার বুড়ো আঙ্গুল আরেকবার দূরের বস্তুর দিকে তাকান মোট ১৫ বার। এটি আপনার চোখের ফোকাস ঠিক করতে সহায়তে করবে। (এক মিনিট)

৩) ঘরের এক কোনায় বসে ঘরের সব ছোটখাট বস্তু গুলোর (দরজা, লাইট, ফার্নিচার, ঘড়ি) দিকে হালকাভাবে একটার পর একটাতে দৃষ্টি বুলাতে থাকুন। এটি চোখের ফ্লেক্সিবিলিটি বাড়াতে সহায়তা করে (এক মিনিট)

৪) দুই হাতের তালু একটির সঙ্গে আরেকটি ঘসে গরম করুন। এবার তালু দিয়ে চোখ ঢেকে বসে মনে মনে ৬০ পর্যন্ত গুনুন। আলতো করে চোখ ঢেকে রাখবেন, কোন প্রকার চাপ প্রয়োগ করবেন না। হাতের তালুর নিচের অংশ গালে থাকবে এবং আঙ্গুল গুলো কপালে থাকবে। এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের উপর ক্রস করে থাকবে। এটি চোখকে রিল্যাক্সড করতে সহায়তা করবে (১ মিনিট)

৫) আপনার থেকে ১০ ফিট দূরে একটি বিশাল চার (৪) কল্পনা করুন। ৪ টিকে কাত করে শুণ্যে শুইয়ে দিন। এইবার চোখ দিয়ে ৪টির গা বেয়ে বেয়ে দৃষ্টি বুলান। কিছুক্ষন ৪ এর মাথা থেকে নিচের দিকে দৃষ্টি বুলান এরপর নিচ থেকে মাথা বরাবর দৃষ্টি বুলান (এক মিনিট)
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

×