প্রাণের একটি অশ্লীল বিজ্ঞাপন সাথে কিছু কথা ... (১৮+)
২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সন্ধ্যার পরে রিক্সায় করে বাসায় ফিরছিলাম। রমজান মাস, বেশ খানিকটা কাহিল লাগছিল। রাস্তা খারাপ হওয়াতে ঝাঁকির চোটে কষ্ট বেড়ে যখন দ্বিগুণ পর্যায়ে তখন রিক্সাওয়ালা ভাইকে বললাম , “একটু আস্তে চালান না ভাই, ঝাঁকিতে বড় কষ্ট হচ্ছে”।
এর উত্তরে স্বল্প হলেও সাইনবোর্ড পড়ার মতো শিক্ষিত রিক্সাওয়ালা ভাই আমাকে একটা সাইনবোর্ড দেখিয়ে দাঁত কেলিয়ে হাসলো। বিজ্ঞাপন চিত্রটি আমার কাছে রিক্সাওয়ালার দেঁতো হাসির চেয়ে অনেক অনেক অনেক বেশি কুরুচিপূর্ন বলে মনে হলো। সাইনবোর্ডটি দেখার পরে আমি নির্বাক হয়ে রিক্সার আসনে দৃঢ়ভাবে পশ্চাতদেশ ঠেকিয়ে ভাবলাম আমাদের দেশে শিক্ষার প্রাথমিক পর্যায়ে ‘রুচিজ্ঞান’ নামের একটি বিষয় সংযোজন করা অতি জরুরি।
আমি সাইনবোর্ডটির একটি ছবি এখানে দিচ্ছি। সাইনবোর্ডটা কতটা কুরুচিপূর্ণ তা দেখাতে দিচ্ছি না বরং এজন্য দিচ্ছি যেন এধরনের বিজ্ঞাপন বা সাইনবোর্ড গুলোকে ঝেঁটিয়ে বিদায় করা যায়। বিজ্ঞাপন আমাদের সমাজ সংসারের বড় একটা অংশ জুড়ে আছে তাই বিজ্ঞাপন হোক সূরুচিপূর্ণ।

আসুন সবাই মিলে এই এইধরনের রুচির বিকার ও বিকারগ্রস্ত মানুষগুলোকে প্রতিহত করি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন