somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নায়ারণগঞ্জের পানাম সিটি আর আমার অসাধারণ সুন্দর একটা দিন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ছিল দুদিন ছুটির আগের রাত, মনটা এমনিতেই ফুরফুরা ছিল তার উপর বন্ধু ফোন দিয়া বললো , “চল কাল সকাল ৬টায় বের হই, তারপর একসাথে দূরে কোথাও নাস্তা করতে যাব”- আমি সপাট করে রাজি হয়ে গেলাম। ফলাফল স্বরুপ ভোর ৬.২৯ এ বন্ধুর ফোন আর ৭.৩৫ এ আমরা রওনা দিলাম বন্ধুর কেনা ঝা-চকচকে নতুন গাড়িতে। গন্তব্য নারায়ণগঞ্জের কোথাও একটা নাস্তা করা! নারায়গঞ্জে পৌচ্ছে হাইওয়ের পাশে এক রেস্তোরাতে নামলাম, সেখানে পেলাম নাস্তার এক এলাহি সম্ভার। ভাত, ইলিশ ভাজা, বোয়াল মাছের ঝোল, কই মাছের দো-পিঁয়াজো, রুই মাছ ভুনা, মুরগির ঝাল রান্না, গরু ভুনা, ঝাল আলু ভর্তা আর মসুরের ডাল। মাথা পুরাই নষ্ট; এই না হলে ঢাকা থেকে নারায়গঞ্জ এসে নাস্তার মেন্যু? যাহোক, আমরা ভাতের সাথে শেষের তিনটা বেছে নিলাম। সে এক অসাধারণ নাস্তা। তারপর যাত্রা আবার শুরু, পৌছে গেলাম সোনারগাঁ, আমাদের গাড়ির সামনে একজন হর্তাকর্তা টাইপ কারো গাড়ি ছিল, আমাদের গাড়িটাও তার সাথে ভেবে সোনারগাঁ জাদুঘরের চত্বরে আমাদের সেলুট টেলুট মেরে প্রবেশ করালো কিন্তু গার্ডদের ভুল ভাংতেই আমাদের পার্কিং দেখিয়ে দিলো। আমরা আম –জনতার সাথে এহেন ব্যবহারে কিঞ্চিত ব্যাথিত হয়ে গাড়ি পার্ক না করে পানাম সিটির দিকে রওনা দিলাম আর নিজেদের ভাগ্যকে বাহবা দিলাম। চমৎকার একটা জায়গা পানাম সিটি, যেন টাইম মেশিনে করে ফিরে গিয়েছি শত বছর আগে। আমি এগিয়ে চলেছি আর আমার হাত ধরে ইতিহাস এগিয়ে চলছে তার বিশাল ঐতিহ্য আর বলা-না বলা হাজার কথা নিয়ে। চারদিকে মোহময় পুরানো গন্ধ। নিজেদের না-দেখা অতীত একদম চোখের সামনে। রাস্তার দুপাশে সারি দেয়া বাড়ি তাতে জাফরি কাটা দেয়াল, ছোট ছোট ঘরের ছোট ছোট কুঠুরি, বাতাসের অবাধ যাতায়াতের জন্য বুদ্ধিদীপ্ত গোপন কুঠুরি । চোখে দেখলাম, ছুঁয়ে দেখলাম আর অনুভব করলাম হারানো সেই দিনগুলিকে । ফিসফিস করে বাতাসে ভেসে বেড়ানো নাম না-জানা কতজনের কথা শুনলাম। তবে অবাক করলো স্বাস্থ্যকর প্রাচীন সেনিটেশন ব্যবস্থা:-*

এইসব চেনা-অচেনা মানুষ আর তাদের রেখে যাওয়া কথা, হাসি, আনন্দগুলোর সাথে ছবি তোলা দিয়ে কেটে গেল অসম্ভব সুন্দর কিছু সময় ।
সকালের সোনালী রোদ আর অসম্ভব সুন্দর কিছু অভিজ্ঞতা নিয়ে ঢাকার দিকে ফিরতে শুরু করলাম। বন্ধুর বাসায় ফিরে মটরশুঁটি দিয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভুনা খিচুরিটা বন্ধু রান্না করলো আর আমি হয়তো পৃথিবীর সর্বপ্রথম প্রাণ লাচ্ছি দিয়ে খাসির মাংসের রেজালা রান্না করলাম, সাথে ছিল আচারের তেল দিয়ে বানানো সবুজ সালাড :);)B-)। অসাধারণ ছিল সেই অমৃতসম খানা। দিনটা শেষ হলো বন্ধুর বাসার ছাদে অসহ্য সুন্দর একটা সূর্যাস্তের সাথে। দিনশেষের প্রার্থনা ছিল এমনদিন যেন মাসে অন্তত একটা আসে আর আমার বন্ধুদের মত বন্ধুরা যেন সব ভাগ্যবানের থাকে।





১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×