সকালের রোদ চোখে পড়তে ঘুমটা ভেঙে গেলো ।মেজাজটা একটু চড়ে গেলো ।জানালার পর্দাটা কে সরালো ? নিশ্চয়ই বাবা ।আর কে করবে !আড়মোড়া ভেঙে উঠে বসলাম ।এখন আমার ছুটি ।এস এসসি পরীক্ষার পরের দীর্ঘ ছুটি ।আহ কি শান্তি !
ফুরফুরে মেজাজে রান্নাঘরে গিয়ে দুকাপ চা বানিয়ে ছাদে গেলাম ।বাবা ফুলগাছের পরিচর্যা করছেন ।আমাকে দেখে এগিয়ে এসে চা নিলেন ।বসন্তের এই সকালে আমার মনটা এলোমেলো হয়ে যাচ্ছিলো বারবার ।
-কিছু ভাবছো ?বাবা চা শেষ করে জানতে চাইলেন ।
-না বাবা ।
-এখন কি করতে চাও ?
-তুমি অফিসে গেলে জমিয়ে একটা ঘুম দিবো ।
-আরে না ।এই ছুটিতে কি করবে ?কোচিংয়ে ভর্তি হতে চাও নাকি ?
-কি বললে !সারা জীবন পর দুটো মাস ছুটি পেয়েছি ।তাও মাঠে মারা যেতে দেবো ?
-তবে কি করতে চাও ?এককাজ করো গ্রামে গিয়ে তোমার মায়ের কবরটা জিয়ারত করে এসো ।
-তুমি যাবে ?
-তুমি একাই যাও ।আমার এখন অনেক কাজ ।
-ঠিক আছে ।পরশু যাবো ।
একটু চুপ থেকে গলায় কাশি দিলাম ।-বাবা!
-বল
-তোমায় একটা কথা বলেছিলাম ,মনে আছে ?
-কোন কথা ?ওহ বুঝতে পেরেছি ।গ্রাম থেকে আয় আগে ,তারপর ।
নিচে নেমে এলাম ।দোতলা বাড়িতে দুটো মানুষ ।বাবা আর আমি ।আমার আট বছর বয়সে মা মারা যান ।বাবা আর বিয়ে করেন নি ।৮ বছর ধরে আমরা দু জন একাকী বাস করছি ।নিচতলায় বাবার অফিস ।বাবা একজন বড়মাপের ব্যবসায়ী ।আমদানী রফতানীর ব্যবসা তার ।একমাত্র উত্তরাধিকারী আমি সালমান সামী ।
ব্যগটা কাঁধে ফেলে লঞ্চ থেকে নামলাম ।অটোরিকসা চড়ে সোজা মুসলিম গোরস্হান ।বিশাল গোরস্হান ।বাহারী সব ফুলগাছে কিংবা সবুজ ঘাসে ছেয়ে আছে চারিদিক । এখানেই আমার মায়ের কবর ।মায়ের কবরের পাশে গিয়ে দাড়ালাম ।হঠাত্ কি হলো !ডুকরে কেঁদে উঠলাম ।কাঁদছি তো কাঁদছি । এমন সময় কাঁধে কারো ছোঁয়া পেলাম ।নূরানী চেহারার এক আলেম ।পেছন থেকে হাতদুটোকে মোনাজাতের ভঙিতে ধরিয়ে দিলেন ।আমি এবার জোরো কেঁদে ফেললাম ।মুখ থেকে বেরিয়ে এলো . . .রাব্বীর হামহুমা কামা রাব্বায়ানী ছগিরা . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




