আমার জীবনের গল্প (২) ~কোথাও কেউ নেই~
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রোজ রাতে শপথ নেই ,আর ড্রাগস নেবোনা ।প্রতিদিন একটু একটু করে কমিয়ে দেবো ।কিন্তু পারিনা পারা যায় না ।কাল কি সুন্দর করে লিখেছিলাম আজ আর পারবো না ।আসলে গুছিয়ে লেখা হবেনা ,এলোমেলোভাবেই লিখে যেতে হবে ।
*গতকালের পর .
মার কবরে ঘাস ও আগাছায় ভরে গেছে ।যত্ন নিয়ে পরিস্কার করলাম ।বছর দুই আগে লাগানো শিউলি গাছটা বেড়ে উঠেছে ।হয়তো এ বছরই ফুল আসবে ।ওটাকেও পরিচর্যা করলাম ।মায়ের কবরের পাশেই আরো দুটা কবর পরিমান খালি জায়গা ।বাবা একসাথে কিনে রেখেছেন ।গাছ ঘাস সব সাফ সুতরো করে সেখানেই শুয়ে পড়লাম ব্যাগটা মাথার নিচে দিয়ে !মনে হলো মায়ের পাশেই শুয়ে আছি এক বিছানায় ।
কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি ।চোখ খুলে দেখলাম সাড়ে বারোটা বাজে প্রায় . .চারিদিকে হাজারো কবর ।কেউ আমায় দেখেনি ভেবে স্বস্তি পেলাম ।কি মনে করে গোরস্হানের পুকুরে গোসল করে কাপড় পাল্টে মসজিদে নামাজ পড়লাম ।সারাদিন কিছু খাইনি মনে পড়তেই পেটটা খিদেয় চো চো করে উঠলো ।হোটেলে সিঙ্গারা আর চা খেয়ে আমার ফিরে এলাম মায়ের কাছে ।অনেক অনেক কবর আর অনেক অনেক ফুলগাছ আর ফুল ।যেন একটা পার্ক ।সন্ধ্যা পর্যন্ত ওখানেই কাটিয়ে হোটেলে ডাল ভাত মাছ খেয়ে সোজা লঞ্চের কেবিনে এসে ঘুম ।শহরে বেশ কয়েকজন কাছের মানুষ আছেন কিন্তু তাদের জানালেই আটকে পড়বো এক সপ্তাহের জন্য তাই চুপিসারেই ঢাকা ফিরে এলাম ।
*হাত কাঁপছে ।চোখে কিছু দেখছি না ।আজ এ পর্যন্ত থাক !তবে শেষ কি করা হবে একাহিনী ! কি লাভ !হোকনা সব শেষ !হাহ !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন