somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বৃষ্টি বিলাস।

০৩ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ সারাদিন আকাশটা ভালই সেজেছিল। মেঘ রঙে এত চমৎকার লাগছিল পণ করে রেখেছিলাম, ঝড় আসলেই আজ নেমে পড়ব, হোক না তাতে আকাশের সাজ নষ্ট! তখন মনে হচ্ছিল এত কাছে আকাশটা, হাত বাড়ালেই ছোঁব মেঘ সাজে অপূর্ব তাকে। এই আকাশ আমার আজীবনের বন্ধু, ভাবছিলাম আজ কিছু কথা বলব মেঘের কানে কানে, বলা হল না। কারণ অনেক সময় না বলা কথাগুলিই বুঝে নেয় সে, নিজ থেকেই। আমি যখন কাঁদি আকাশ কিন্তু কাঁদেনা, সে আমাকে আদরের পরশ বুলিয়ে দেয় মেঘের রেণু দিয়ে ঠিক তখনই তা আমি বুঝতে পারি।
বৃস্টিতে ভিজতে ভিজতে কারণ ছাড়া কান্না করার মত মজা আর কিছুতে কি আছে? আমার সমস্ত ভালবাসা আর উপলব্ধি যখন প্রেমে আচ্ছন্ন হয় তখন এই আকাশটার কাছেই যেতে ইচ্ছে করে! মাঝে মাঝে ইচ্ছা করে আকাশটাকে পরোয়া না করে মনের পৃথিবী দিয়ে বাঁচতে। এমনও ইচ্ছা করে বৃস্টির সাথে মাটিতে মিশে যাই, বিলীন হয়ে যাই কোন নদের স্রোতধারার সাথে উপধারা হয়ে।

কত কিছুই যে দেখব, হিজল পাতা ভাসবে আমার সাথে, মাছরাঙ্গা তার রাঙ্গা ঠোঁট ডুবিয়ে দিবে, রুপালী মাছ সাঁতার কাটবে আমার দেহে ...
পরক্ষণেই মনে হয়, বৃস্টির দিনে যদি উড়তে উড়তে মেঘের ওপারে চলে যাই তাহলে তাকেও তো সাথে করে নিয়ে যাওয়া যায়। সব কিছু ভুলে অন্য কিছু কি হয়ে যাওয়া যায় না ?
এই যেমন পাখি, উড়তে উড়তে গাছের ডালে একটু বসা, গা ঝাকিয়ে বৃস্টির পানি ছিটিয়ে আবার পথ চলা শুরু করা ...এই পথ চলার কোথায় বা শুরু কোথায় বা শেষ কে জানে !
পাতা হলে কেমন হয়, সবুজ সতেজ পাতা, সারাদিন ভিজবে আর ভিজবে, ভিজতে ভিজতে আরো সবুজ, সতেজ হবে।
দূর চাই! কোনটাই পছন্দ হচ্ছে না আজ, বৃস্টিস্নাত রাতে বৃস্টির শব্দ শুনতেই ভাল লাগছে আর অচেনা কারো উপর খুব অভিমান হচ্ছে! কল্পনাতেই না হয় আজ বৃষ্টিতে নেমে পড়ি...
তারপর স্বপ্নভংগ হলেই টুকরো টুকরো করে আকাশটাকে একটা ফু দিয়ে উড়িয়ে দিব !!
---------------------------------------------------------------

হয়েছে কি আজ আকাশের
চিত্তে বুঝি খুব আনন্দ?
তাই কি এমন গর্জন, বর্ষন!
বেশ, আমিও শুভ্র বসনে
এলো চুল আর কাজল চোখে
জড়িয়ে নিলাম বৃষ্টির আদর!
----------------------------------------------------

হাওয়া এলো মাতাল হয়ে
মেঘ বৃষ্টি সাথে করে
আবৃত কর শুধু শীতল পরশে।
------------------------------------------------------------------------

ঘুম ভাঙল হঠাৎ
মেঘের আদর ডাকে
সে কি আসল দ্বারে?
এক পলকেই উঁকি দিয়ে
দেখি ফাঁকা সব, ফাঁকা বিশ্ব-
আছে শুধু বৃষ্টি!
---------------------------------------------------------------------

আকাশ আমায় আনল টেনে
পুকুর পাড়ে
শোনাতে তার টাপুর টুপুর...
বলল, সব রিমঝিম আজ থেকে তোমার!
তারপর -
যা হবার তাই হল...
আমাকে একলা রেখে সে, আকাশের ওপারে চলে যায়।
---------------------------------------------------------------
সবাইকে বর্ষার শুভেচ্ছা !
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৯
৪৭টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×