somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

ছোটগল্প : ময়নাভাবী

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ময়না একজন অল্প শিক্ষিত মহিলা, দুটি কন্যা সন্তানের জননী। নিজের ভাগ্য ফেরাতে ঢাকায় এসেছিল ১৯৯৫ সালে। প্রথমে কিছুদিন গার্মেন্টসে কাজ করে, কিন্তু এত পরিশ্রম করে সামান্য রোজগার ময়নার মনঃপুত হতো না। একদিন ময়নার পরিচয় হয় রহিমা খালার সাথে। রহিমা খালা ময়নাকে মোটা ইনকামের লোভ দেখিয়ে তার সাথে কাজ করার আহবান জানায়। উচ্চাভিলাষী ময়নাও রাজী হয়ে যায় রহিমা খালার কথায়।

রহিমা খালার বাসায়ই থাকতো সে, প্রতিদিন প্রচুর লোকের আগমন ঘটতো তার বাসায়। এদের মধ্য থেকে বেছে বেছে টাকাওয়ালা ক্লাইন্টদেরই ময়নার কাছে পাঠাতো রহিমা খালা। দিনে দিনে বেশ ভাল টাকার মালিক হয়ে যায় । গাজিপুরে একটা জমিও কিনে ফেলে। একসময় রহিমা খালা মারা যায়। ময়না রহিমা খালার অবৈধ ব্যবসা হাল ধরে।


ফরিদ গাজী ময়নার নিয়মিত ক্লাইন্ট ছিল , আদম ব্যাপারীর দালালী করে ফরিদ ভালই রোজগার করতো একসময়। একদিন ফরিদ ময়নাকে বিয়ের প্রস্তাব দেয়, ময়নাও রাজী হয়ে যায়।


অবৈধ ব্যবসার কারনে ময়নার এলাকার পাতি মাস্তান, ছোটখাটো রাজনৈতিক নেতাদের সাথে খুবই সখ্যতা। এরা মাঝেমাঝেই ময়নার বাসায় অতিথি হয়ে আসে। নিশিদ্ধ ব্যবসার জগতে ময়নাভাবী নামে পরিচিত সে। তার মোবাইলে প্রচুর মেয়েদের নম্বর আছে, যখন যাকে প্রয়োজন তাকে ফোন করে ডেকে নেন। স্বামী ফরিদ অপদার্থ টাইপের মানুষ সেটা বিয়ের পরই বুঝতে পারে সে। একসময় এক আদম ব্যাপারীর দালালি করে ভালই পয়সা রোজকার করলেও এখন আয় রোজগার খুব বেশি নেই। কয়েক বছর ধরে আদম ব্যবসা হাল হকিকত ভাল নয়। তাই ফরিদের নেশার টাকা জোগাড় করার জন্য ময়নাই একমাত্র ভরসা।


বাড়ির অন্য ফ্লাটের বাসিন্দাদের সাথে খুব বেশি একটা মেশে না ময়না ভাবী। তার বেশ কয়েকজন দালাল আছে এরাই ক্লাইট ধরে এনে দেয়। এরা কাকলী ব্রিজ, মহাখালী ফ্লাইওভারের নীচে দাঁড়িয়ে ক্লাইন্টদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। সবকিছু মিলে গেলে ময়নাভাবীকে ফোন দেয়। এছাড়া কয়েকটি ফেসবুক আইডি আছে সেখানেও মোবাইল নম্বর দিয়ে রেখেছে, অনেক ক্লাইন্ট সেই আইডি থেকেও নম্বর নিয়ে সরাসরি ফোন করে।  তাছাড়া ময়না মাঝেমাঝে পুরানো ক্লাইন্টদের ফোন করে বাসায় নিমন্ত্রণ জানায়। এভাবেই রাজধানীর ভদ্র এলাকায় বাসা ভাড়া নিয়ে দিনের পর দিন অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।


ময়নাভাবীর দুটি মেয়ে, মুন্নি ও পূর্ণিমা। মুন্নি ক্লাশ সিক্স এ পড়ে, পূর্ণিমা থ্রিতে। জন্মের পর থেকেই এরা বাসার মধ্যে অসামাজিক ক্রিয়াকালাপ দেখতে দেখেতে বড় হচ্ছে। ফরিদ ইদানীং বাসায় খুব কমই আসে, মাসে এক দুইবার আসে টাকা নেওয়ার জন্য। টাকা না দিলে বিশ্রী ভাষায় গালিগালাজ করে,গায়ে হাত তোলে। ময়নাও কম যায় না গালিগালাজ এবং হাত তোলার দিক দিয়ে।দুজনেই এই ঝগড়া হাতাহাতি থেকে মারামারিতে পৌছায়। মেয়ে দুটো বুঝে গেছে তাদেরকে বেচে থাকতে হলে মায়ের পক্ষেই থাকতে হবে।


এভাবেই অসুস্থ পরিবেশেই বেড়ে উঠছে ময়নার দুটি মেয়ে। ওরাও একদিন হয়তো মায়ের দেখানো পথেই পা বাড়াবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯
৩৪টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×