স্বপ্নে বিভোর ধুসর কল্পনা অতীত'
পিছু ফেরা ধ্রুব নীল দীর্ঘ শ্বাস'
মৃদু শিশির ভেজা সেঁত সেঁতে অস্ফুটিত ঘাষ কলি'
মন ফোড়িং গুলো লজ্জায় উষ্ণ তটে শুকনোর খোজে হারিয়ে গেছে |
গোলাপের পাপড়িতে বাদামী চিড় ধরেছে'
দলছুট মধু পোকাদের শুকনো ফুলে আজ কিছুই জোটেনি
তাই একরাশ হতাশায় ফিরেছে নির্জন চিলেকোঠায়!!
শত হতাশার মাঝে এই নির্জনতায় আবারও একটি সূর্য উদয় হবে |
টুনটুনি দের টুনটান শব্দে কালো পোকাদেও ঘুম ভাঙ্গবে |
শুধু••••••••••••
লোহার খাচায় সোনালী শীকলে বোন্ধি প্রিয় পাখি গুলোর মনোবেদন
"দুষ্ট বালকেরা সন্ধি করে জব্ধ করেছে
আজও তাদের মুক্তি হলোনা....!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


