আমার পড়া কিছু জোকস শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে ।
১) ছেলে স্কুল পাস করেছে। বাবা গেছেন স্কুলের উৎসবে যোগ দিতে। সেখানে আনন্দ করতে করতে ছেলেকে বাবা বলছেন-পুত্র, এখন তুই বড় হয়েছিস। আজ থেকে তোকে সিগারেট খাওয়ার অনুমতি দিলাম।
-তুমি যে কী বলো বাবা! দুই বছরআগেই আমি সিগারেট ছেড়ে দিয়েছি।
২)সবাই বদলাচ্ছে। বাবা-মাও রয়েছে বদলে দেওয়ার তালিকায়। মা ছেলেকে বলছেন-বাবা, আমরা বদলে যাচ্ছি! আগামী সোমবার থেকে আমি আমার ওজন কমাব, বাবা সিগারেট ছেড়ে দেবে। তুই কীভাবে বদলাবি?
-আমি স্কুল ছেড়ে দেব, মা!
৩)এক দরিদ্র কেরানিকে তাঁর বস জিজ্ঞেস করলেন, এবারের গ্রীষ্মের অবকাশটা কোথায় কাটাবে?
দীর্ঘশ্বাস ফেলে কেরানি বললেনঃ ছেলে যাচ্ছে ইতালির সমুদ্রসৈকতে, স্ত্রী যাচ্ছে ভূমধ্যসাগরে জাহাজ-ভ্রমণে।
-তুমি কোথাও যাবে না?
-সম্ভবত জেলে।
৪)বাবুর্চি রান্না করছিল।
গৃহকর্ত্রী ধমকে উঠলেন, এ কী, তুমি না ধুয়েই মাছ রান্না করছ!
–মাছ তো সারা জীবন পানিতেই ছিল মেমসাহেব, ওটা আবার ধোয়ার কী দরকার।
৫)বুয়াঃ খালাম্মা, দুধের পাতিলে একটা ইঁন্দুর পড়ছে।
গৃহিণীঃ কী! তাড়াতাড়ি ইঁদুরটা সরা।
বুয়াঃ (হেসে) ইঁন্দুর সরানোর ব্যবস্থা কইরাই আফনেরে বলছি। পাতিলের ভিতরে একখান বিলাই রাইখা আসছি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


