দুঃসহ গরমে ক্লান্ত যখন দেহ-প্রাণ
লোড-শেডিং এর জ্বালায় অস্থির এ সময়
দমকা হাওয়ার শীতল স্পর্শে জুড়ায় জান
বৃষ্টি নামবে মনে হয় , না নেমে গেছে ।।
ধূলোয় ভরা আমার বাসার সামনের রাস্তাটি
বৃষ্টির জলে হয়ে উঠছে কাদাময়
রাস্তার পাশের বুট-পালিশ করে যে লোকটি
উপভোগ করছে দৃশ্য মায়াময় ।।
ক্লান্ত সে রিকশা চালক
গরমে ঘামে ভিজে একাকার,
বয়স কতই বা হবে, মনে হয় বালক
বর্ষার শীতল পরশে চলছে এবার ।।
রাস্তায় ঘুরে বেড়ানো পথশিশুর দল
বৃষ্টিতে ভিজছে পরম সুখে,
কোত্থেকে জোগাড় করেছে একটা বল
অন্যরকম আনন্দ তাদের চোখে মুখে ।
এমন দৃশ্য আছে আরো
দেখার মতো মানসিকতা কি আমাদের হবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


