somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃক্ষহত্যা

০৬ ই জুলাই, ২০০৯ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার না করে পারছিনাঃ



সীতাকুণ্ডে দুর্যোগ মোকাবেলার জন্য সৃজিত বনের কয়েক হাজার গাছ কেটে ফেলার পরিপ্রেক্ষিতে পরিবেশ ও বনমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, আদালতের নির্দেশ দেখে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।

শুক্রবার ওই এলাকায় ৪০ একর জায়গার প্রায় ১৫ হাজার গাছ কেটে ফেলা হয়েছে শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপনের জন্য।

সীতাকুণ্ডের উপকূলে গাছ কেটে স্থাপন করা হচ্ছে এসব নতুন শিপ ব্রেকিং ইয়ার্ড। বিগত মাসগুলোতে সেখানে বন কেটে স্থাপন করা হয়েছে কয়েকটি ইয়ার্ড।

পরিবেশ বিষয়ক সংগঠনগুলোর অভিযোগ, সরকারদলীয় স্থানীয় সাংসদ আবুল কাশেম মাস্টারের ছেলে এস এম আল মামুনের ছত্রছায়াতেই গাছ কাটা ও ইয়ার্ড স্থাপন করা হচ্ছে।

পরিবেশ ও বনমন্ত্রী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে করণীয় স্থির করতে অ্যাটর্নী জেনারেলের অফিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তিনি বলেন, "খবরের কাগজ দেখে মনে হচ্ছে তারা (ইয়ার্ড মালিক) গাছ কাটার অনুমতি পাননি। তবে খুব সম্ভব বলা হয়েছে বন বিভাগ যেন বাধা না দেয়।

মোস্তাফিজুর রহমান বলেন, ইয়ার্ড কর্তৃপক্ষ দেখাচ্ছে এ জমি তাদের। যতটুকু জানি সাগরের জেগে ওঠা জমি বনবিভাগকে দেওয়া হয় বনায়নের জন্য। যখন গাছ লাগানো হয়েছিল তখন কেউ বাধা দেয়নি।

শুক্রবার যেখান থেকে গাছ কাটা হয় গত মে মাসে সরেজমিন গিয়ে তা টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে দেখা যায়।

তথ্যসূত্র: বিডিনিউজ২৪
--------------------------------------------------------------------------------------
আজ বাংলাদেশ যখন প্রাকৃতিক দূর্যোগের আশংকায় শংকিত , তখন এ ধরনের কর্মকান্ড পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে ।

কবে আমরা এসব দস্যুতা থেকে মুক্তি পাব ?
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৯ রাত ৩:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×