আমরা বহুদূরের আলোকিত পথের সীমানায় হেঁটেছিলাম
তোমরা হেসেছিলে,
আর তারপর যখন সীমান্তের কাছাকাছি গিয়ে
আমরা চিল হয়ে আকাশ ছুঁতে গিয়েছিলুম
তোমরা কি করছিলে তখন
হেসেছিলে?
আমরা বৃষ্টি হয়ে ঝরে পড়ি তোমরা হাসো।
আমরা কান্না হয়ে ঝরে পড়ি তোমরা হাসো।
আমাদের ব্যাথাতুর চোখ ঝাপসা হয়ে আসে তবু
তোমরা হাসো।
আমাদের কিছু যায় আসেনা,
আমাদের ভালবাসা বেঁচে থাকে,
কাপুরুষ চোখের ভ্রুকুটিতে বদল হয়না কিছুই
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৭ ভোর ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



