গত বছর শীতের শেষদিকে আমি একটি বিনিদ্র রাত কাটিয়েছিলাম। আমার চোখের সামনে একটি রাতের জন্ম শুরু হয়। তার যৌবন পেরিয়ে যখন মধ্যবয়স তখন আমি ছাতে উঠে গেলাম। শুক্লপক্ষের তারাজ্বলা আকাশ। আমাদের পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়া নোংরা সিঁড়িঘরটা মোটেই সুন্দর দেখাচ্ছিল না তাতে। তবু সেই ঘরের বাইরের দেয়ালে ঠেস দিয়ে আমি বসে থাকি। ধীরে ধীরে রাত বুড়ো হতে থাকে। আমি অস্থির হই। আমার খুব ইচ্ছেকরে সমস্ত পৃথিবী হঠাৎ অন্ধকারে ডুবে যাক।
রাতের বয়স আরো বাড়ে। নগরের আলো ফ্যাকাশে হতে হতে একসময় মিইয়ে যায়। কেবল তারার সংখ্যাবৃদ্ধি ঘটে। লক্ষ লক্ষ তারার শাঁদেলিয়ের আমার চারপাশে ভুতুড়ে অন্ধকার জমাট বাঁধতে দেয় না। আমি ঠায় বসে থাকি। ভেতরের দেয়ালে একটা টিকটিকি ডেকে ওঠে সরে পড়ে দ্রুত... এক ঝলক বাতাস পেছনের দেবদারু গাছের পাতায় সড়সড়ে আওয়াজ তুলে মিলিয়ে যায়... অনেক দূরের কোন রাস্তায় জোরে হর্ণ বাজিয়ে ছুটে যায় কোন ট্রাক কিংবা ভারি লরি। তারপর একসময় সব চুপচাপ। একঘেয়ে নৈঃশব্দ নেমে আসে চারপাশে। আমার অদ্ভুত ভাল লাগতে শুরু করে সবকিছু। যথারীতি পুরনো সুখস্মৃতিরা এসে ভিড় জমালে সেই দূর্দান্ত রাতের হাওয়ায় সেসব ছড়িয়ে দিতে ইচ্ছে করে। রাত আরো গভীর হলে মদিরা বাতাসে আমার তন্দ্রামত আসে, হয়ত ঘুমিয়েও পড়ি।
...চোখ মেলে দেখি আরেকটি নতুন দিনের জন্মক্ষণ। মুয়াজ্জিনের আযান ভেসে আসছে। একটা, দু'টো করে শুরু হয়... তারপর একসাথে অনেকগুলো... আরেকটু পর আমি উঠে দাঁড়াই। পেছন দিকটায়, পূবাকাশে তখন পবিত্র আলো। তারও কিছু পর এই ইট-পাথরের স্তুপের শহরে সূর্য উঁকি দেয়। ভবিষ্যতের পথে নতুন আরেকটা দিনের যাত্রা শুরু হল। আমি অবাক তাকিয়ে দেখি... আমার চোখের সামনে সূর্যটা একটু একটু করে জেগে ওঠে... মাঝ আকাশের দিকে ডিঙি বায়...
ঠিক তখন অনেক অনেকদিন পর আমার খুব কান্না পায়। আমার পাঁচ বছরের ছোট্ট বয়স দরজার ওপাশ থেকে আমাকে ছুঁতে চায়। আমি তার কান্না কান্না মুখ দেখি কিন্তু আমার পা সরে না।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।