লিখব কি আর বল
২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখব কি আর বল?
লিখতে গেলেই ডাকে আমায়
হলুদ টিয়ার দল।
পুকুর পাড়ে মাছরাঙাটা
দিচ্ছে হাঁকডাক,
বাঁশের ঝাড়ে একলা বসে
ডাকছে আমায় কাক।
এসব দেখে মনটা আমার
করে ছলছল
লিখব কি আর বল!
সবুজ মাটে ধানের ক্ষেতে
মনভোলানো হাওয়া
তাই দেখে ওই প্রজাপতির
পিছু করি ধাওয়া।
ফুলবাগিচায় হাসনাহেনা
হাসছে দেখ ওই
খোকন সোনা কেঁদে বলে
আমার খেলনা কই?
ঝিলের জলে পদ্মফুল
করছে টলমল
এসব দেখে মন কি থাকে
ঘরের কোণে বল?
নদীর ধারে কাশফুলেরা
করছে গলাগলি
নায়ের মাঝি মনভরে ওই
ধরছে গানের কলি।
বটের ঢালে হুতুমপেঁচা
রুপতো তার অল্পনা
মনের কোণে ভেসে ওঠে
হাজার রকম কল্পনা
বকটা আমায় ডাক দিয়ে যায়
মাছ ধরবি চল,
তাই শুনে কি ঘরে থাকা
যায়রে তোরা বল?
লিখব কি আর বল!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন