হাত বাড়িয়ে ছুঁই না তোকে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব মনে পড়ে সেদিনের কথা। খুব লাজুক তুমি রিকশা থেকে নামলে । আমি একটু দূরে দাঁড়িয়ে । পড়নে মলিন টিশার্ট । গাঁয়ে প্যাঁচানো চাদরটাও নোংরা ছিল । কিন্তু তুমি সেটা লক্ষ্য করলে না । লক্ষ্য করবে কিভাবে তুমি তো তাকাতেই পারছিলেনা আমার দিকে । আমই কিন্তু তোমার দিকে বারবার তাকাচ্ছিলাম । মাথায় অবশ্য অনেক টেনশন কাজ করছিল । কিভাবে তোমার সাথে কথা বলব, কিংবা কথা বললে কি বলব । আগে তুমি কথা বলবে না আমি বলব এরকম হাজার চিন্তা কাজ করছিল মাথায় । পরিচিত কেউ দেখে ফেলবে কিনা সে ভয়ও পাচ্ছিলাম । খুব লুকিয়ে পরিচিত চোখ বাঁচিয়ে একটু আড়ালে গিয়ে তোমার হাত ধরে বলেছিলাম “ মেয়েদের হাত এত নরম !” উত্তরে তুমি বলেছিলে “ আগে বুঝি কোন মেয়ের হাত ধরনি !” সত্যি তো তাই ।
সেদিন অনেক্ষন ছিলাম দুজন । অদ্ভুত লাগছিল নিজেকে । রুমে ফিরে আয়নায় নিজের মুখ দেখে নিজেই চিনতে পারছিলাম না । কেমন যেন একটা ঘোরের মাঝে ছিলাম সেদিন । তুমিও নিশ্চয়ই ছিলে । তারপর কত সময় দুজন কাটালাম তার হিসেব করতে গেলে বিপদে পড়ে যাব ।
সেদিনের পর থেকে প্রতিদিন বিকেলে বের হতে চাইতাম আমি । তুমি মাঝে মাঝে বের হতে চাইতে না । আমি রাগ করতাম । বেশ ঝগড়াও করতাম । কিছু কিছু সময় ঝগড়াটা খারাপ পর্যায়ে চলে যেত । তবে এটা কিন্তু সত্যি ঝগড়া শুরু করতাম আমি আবার শেষও করতাম আমি । নিশ্চয়ই এখন বলবে শুরু করলে তো শেষ করতেই হবে মনু । তুমি একটা কথা মাঝে মাঝেই বলতে একটু দূরে থাকলে নাকি ভালবাসা বেড়ে যায় । সময়ের প্রয়োজনে আমরা বেশ দূরে থাকি এখন । ইচ্ছে করলেই তোমাকে দেখতে পাই না । বিকেলের নরম আলো ম্লান হতে হতে যখন রাতের বুকে হারিয়ে যায় খুব ইচ্ছে করে তখন হাঁটতে হাঁটতে তোমার আঙুল ছুঁই । বেশির ভাগ সময় ইচ্ছেটা ইচ্ছেই থেকে যায় । তবে তোমার কথা কিন্তু খুব সত্যি । দূরে থাকলে আসলেই ভালোবাসার অনুভূতিটা বেড়ে যায় । চলার প্রতিটা মুহূর্তে মনে পড়ে তোমাকে । প্রতিটা মুহূর্ত ছুঁয়ে থাকি তোমায় । ঠিক নির্মলেন্দুর কবিতার মত
“হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই ।“
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০

দরজা ভাঙ্গে যে রাষ্ট্রএকদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো
রাষ্ট্র কি ভয়...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন