somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তরুন ইউসুফ
কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; রম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। ছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট ইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

দুঃখ করিস না, এটাই ত জীবন

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইদানিং খুব ছোটবেলার কথা মনে পরে। ঘুমের মধ্যে মাঝে মাঝে ছোটবেলার আমিকে দেখতে পাই। চলতে চলতে আনমনে শৈশবকে খুঁজি। কি সুখের দিন ছিল সেসব।

অবশ্য এরকম মাঝে মাঝে হয়। যখন চারিদিক থেকে দুঃখ আসে, সময়গুলো কঠিন হয়ে যায়, যখন মনে হয় বড় হয়ে যাওয়া একটা পাপ, ঠিক তখন ছোটবেলার সেই আমি মুখে একচিলতে হাসি, চোখে আনন্দের ঝিলিক, খালি পা, খালি গা হঠাত করে বড় আমির সামনে দাঁড়ায়। কি নিষ্পাপ, নির্ঝঞ্ঝাট, নির্মোহ জীবন ছিল সেটা। তাকে দেখে মনে পরে যায় কি সহজ জীবন ছিল সেটা। ভোরের পাখির ডাক, বাবার কণ্ঠের কোরানের আওয়াজ, ঘুম ভাঙা, হাতমুখ ধুয়ে পড়তে বসা, হইহুল্লর করতে করতে স্কুলে যাওয়া, বিকেলের খেলা, রাত্রের রূপকথা, শান্ত ঘুম। মনে হত জীবনটা বুঝি একটা খেলা। জীবনটা বুঝি একটা আনন্দ। জীবনটা একটা স্বপ্ন। জীবনটা খুব সহজ।

কিন্তু একটু একটু করে যখন বড় হয়ে গেলাম, বড় হতে হতে যখন বড় হয়ে গেলাম, দেখলাম টুকরো টুকরো আনন্দগুলো কোথায় যেন হারিয়ে গেছে। সহজ পথটা কেমন কঠিন হয়ে গেছে। জীবনটা আর খেলা নেই, চাওয়া পাওয়ার হিসাবে সীমাবদ্ধ হয়ে গেছে। জীবনটা একটা মোহে পরিণত হয়েছে। বড় হয়ে ভালবাসতে গিয়ে দেখি ভালবাসাটা কেমন বদ্ধ হয়ে গেছে। সহজ পথটা কেউ সহজে নিচ্ছে না। ইচ্ছে করেই জটিল করে নিচ্ছে। বড় হয়ে দেখি মনের ভিতর সন্দেহ বাসা বেঁধেছে। বিশ্বাসটাও কেমন যেন শব্দেই সীমাবদ্ধ হয়ে গেছে। বড় হয়ে দেখি আমি যা করি বা করছি সব পাপ। বড় হয়ে দেখি মনের মধ্যে পাপ, নোংরামি কলুষতা।
বড় হয়ে দেখি আমি কেমন নোংরা হয়ে গেছি শুধু নিজের নোংরামিতে নয়……….
বড় হয়ে মাঝে মাঝে ছোটবেলার আমিকে দেখতে পাই। আমি খুব দুঃখ নিয়ে তাকাই। সেও আমার দিকে তাকায়। কোন কথা কয় না। শুধু তার চোখে মিনতি মাখা আর্তি ‘দুঃখ করিস না, এটাই ত জীবন’।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×