somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ আছে ঢাকার বাইরেই

১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুড়িগ্রামে লেখক সমাবেশে কবি আবু হাসান শাহরিয়ার



‘অক্ষরে অক্ষরে রচি, এ মাটির পদাবলী’ শ্লোগানে কুড়িগ্রামে তরুণ লেখক ফোরামের ১৯ বছরপূর্তি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী ‘লেখক সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সমাবেশ উদ্বোধন করেন কবি আবু হাসান শাহরিয়ার। দিনব্যাপী অনুষ্ঠানে পরিবেশন করা হয় গণসঙ্গীত, স্বরচিতপাঠ, কবিতা আবৃত্তি। ছিল লেখালেখি বিষয়ক আলোচনা।


সমাবেশ উদ্বোধনকালে কবি আবু হাসান শাহরিয়ার বলেন, বাংলাদেশ আছে ঢাকার বাইরেই। ‘বাহের দেশ’, ‘রাণী ভবানির দেশ’ হিসেবেও পরিচিত এই জনপদ। কুড়িগ্রামের সবচেয়ে বড় পরিচয়- এটি সংস্কৃতির অবাধ বিচরণভূমি। কুড়িগ্রামে সংস্কৃতি চর্চায় বিশেষ ভূমিকা রাখছে তরুণ লেখক ফোরাম। আজ সংগঠনটির ঊনিশ বছরপূর্তি। এটি কোনও আঞ্চলিক খবর নয়- জাতীয় সংবাদ। একসময় সংস্কৃতি ও রাজনীতি হাত ধরাধরি করে চলত বলেই বায়ান্ন, ঊনসত্তর, একাত্তরের মতো বড়-বড় অর্জনগুলো আমাদের জাতীয় ইতিহাসে যুক্ত হয়েছে। অতএব তরুণ লেখক ফোরামের আজকের এই আয়োজন থেকে আমাদের রাজনীতিকদের পাঠ নেওয়ার আছে।


লেখক সমাবেশ উপলক্ষ সকাল ১০টায় শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে লেখক সমাবেশ উদ্বোধন করেন কবি আবু হাসান শাহরিয়ার। উপস্থিত ছিলেন ঢাকার আরও দুই কবি রনজু রাইম ও আলমগীর নিষাদ।


আব্দুল খালেক ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলামিষ্ট ও আইন কলেজের অধ্য অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক লেখক ও গবেষক ড. তুহিন ওয়াদুদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্য রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, কবি সাংবাদিক ইউসুফ আলমগীর, গল্পকার আলমগীর কবির বাবলু প্রমুখ। লেখক সমাবেশে রংপুর, লালমনিরহাট জেলাসহ বিভিন্ন উপজেলার কবি-লেখকরা অংশ নেন।


সমাবেশে গণসঙ্গীত পরিবেশন করেন কুড়িগ্রামের স্থানীয় শিল্পীরা ও ঢাকার সংগঠন ‘চিৎকার’। সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’ পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাটক ‘জুতা আবিষ্কার’। কবিতাসন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি কবিতা আবৃতি করেন স্থানীয় আবৃত্তিশিল্পীরা। এছাড়া দিনব্যাপী লিটলম্যাগ মেলার আয়োজন করা হয়।





০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×