এটি একজন মহা জ্ঞানী ব্যক্তির আবিষ্কৃত ধাঁধার আলোকে তৈরি। তাঁর দাবি অনুসারে পৃথিবীর মাত্র ২% লোক এই ধাঁধার সমাধান করতে পারবেন। দেখুন
আপনি সেই ২% এর মধ্যে পড়েন কিনা! ধাঁধাটির সমাধান বেশ সময়সাপেক্ষ কাজেই হাতে সময় কম থাকলে এটা নিয়ে বসবেন না।
এক গ্রামের ৫ জন ছেলে পাশাপাশি ৫ রঙ এর পাঁচটি ঘর বানাল। এদের ঘরের রঙ, পছন্দের পানীয়, প্রিয় পালিত পশু/প্রানী সবই পরস্পর থেকে আলাদা।
এরা সবাই আবার স্কুলে আলাদা আলাদা ...শ্রেনীর ছাত্র।
এদের ব্যপারে নিচে আরো তথ্য দেয়া হলঃ
১) শাম লাল ঘরে থাকে; ২) মধু হাস পালে; ৩) যদু চা খেতে পছন্দ করে; ৪)সাদা ঘরটি সবুজ ঘরের বাম পাশে রয়েছে, ৫) সবুজ ঘরের
মালিক লেবুর শরবত পছন্দ করে; ৬) ক্লাস সেভেনে যে পড়ে সে ছাগল পোষে; ৭) হলুদ বাড়ির ছেলেটি পড়ে ক্লাস সিক্সে; ৮) যে ছেলেটির ঘর
মাঝখানে সে দুধ খেতে পছন্দ করে; ৯) চাদু থাকে প্রথম ঘরে; ১০) যে ছেলেটি এইটে পড়ে তার এক প্রতিবেশী মুরগী পোষে; ১১) আর গরু যে
পোষে তার পাশের বাড়ির ছেলেটি পড়ে সিক্সে; ১২) নাইনে যে পড়ে তার খুব পছন্দ ডাবের পানি; ১২) রাম পড়ে ক্লাস টেনে; ১৩)
চাদুর ঘরটি নীল ঘরের পাশে; ১৪) এইটে যে পড়ে তার পাশের একটি ছেলে পানি ছাড়া আর কোন পানীয় পছন্দ করে না।
এদের মধ্যে কে মাছের চাষ করে/পছন্দ করে?
উত্তরটা হিসাবসহ দেওয়ার চেষ্টা করুন(সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

