ফুটবল খেলা নিয়ে পরষ্পর বিপরীত দলের সাথে বিরোধ করা বোকামি ছাড়া কিছুই না । আমার মতে ফুটবল বিশ্রী একটা খেলা , সারাক্ষন বলনিয়া দৌড়াদৌড়ি এদিকে দর্শক পপকর্ন চাবাতে চাবাতে ধেতরা বানিয়ে ফেলে মাগার গোলহয় না । পুরো নব্বই মিনিট শুধু শুধু দৌড়ায় এমন প্লেয়ার যার পাবে দির্ঘ্য ১০ মিনিটেও বল আসেনি তারপর ও দৌড়ায় , তবুও আশা একবার তো বলটা পায়ে লাগাই । যারা ফুটবলের ভক্তা তারা এতোই কঠিন ভক্ত যে মনেহয় কারো বন্ধু কিংবা ভাই টিভিতে ফুটবল খেলছে পারলেতো নিজেই খেলা শুরু করে ,আচ্ছা দেখেছেন কি প্রত্যেক দল ১১ জন প্লেয়ার খেলে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলেরই সমার্থক রা অর্থাত্ আর্জেন্টিনার সার্পোটার রা শুধু ম্যাসি আর তেভেজ নিয়েই পড়ে আছেন তেমনি ব্রাজিলেও , কোনো প্লেয়ারের নাম জানুক আর না জানুক ম্যাসি আর তেভেজ এর নাম ঠিকই জানে বাকি প্লেয়ার দের কোনো নাম নেই , কারন ম্যাসি বেশি গোল দিতে পারে ,অনেকে তো আর্জেন্টিনা বলতেই ম্যাসিকে বোঝে আজব তৈল যুক্ত ভক্ত ! ম্যাসি বাদে বাকি প্লেয়ারা যে বলটা একবার ছোয়ার জন্য দৌড়ালো জনগন তো তার নাম মুখে ও নিলো না , দেখা গেছে বল অন্য প্লেয়ারের পায়ে দর্শক তখন ও ম্যাসি ম্যাসি করে চেচাচ্ছে , অর্থাত্ যা বোঝা যায় ফেটবল খেলা হচ্ছে শুধু শুধু গাঁধার দৌড়ানো যদি না আপনি ম্যাসি না হন :/ তাছাড়া পা ভাঙ্গার জন্য অন্যতম খেলা হলে ফুটবল , ৯০ মিনিট চিনির বলদের মত হা করে থেকে ফলসরুপ একটা কি দু টা গোল ! মাত্র ।
ফুটবল খেলা চলাকালীন সময়ে ভক্তদের আপন আত্বীয় বানিয়ে ফেলবে এমন অবস্তা , অনেক ভক্ত তো তার প্রিয় প্লেয়ারের বায়ো নিয়ে এমন আলাপ জুড়ে দেয় যেন তারা উভয়ে ন্যাংটা কালের বন্ধু । হয়তো তার ভুলে যায় প্লেয়ার গুলো পৃথিবীর অন্যপ্রান্তে আছে , ভালো বাসা যেন দুরত্ব কমিয়ে দেয় । এক একটা দলের জন্য এরা এতো উল্লাস করে , ওখানে যদি বাংলাদেশ ফুটবল খেলতো তাহলেও মনেহয় এতো উল্লাসের সৃষ্টি হত না ।
আমি ফুটবল খেলা পছন্দ না করার কারন অন্য দেশনিয়ে লাফালাফি করতে ভালো লাগে না , তবে সমান্য ব্রাজিলের সাপোর্ট করি কারন পতাকাটা বাংলাদের সাথে কিছুটা মিল আছে
আমি সেই দিন ফুটবল খেলা ভালোবাসবো যেই দিন বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ জানিনা এই স্বপ্ন ৫০বছরেও পুরন হবে কিনা ।
তবুও কখনো অন্যদের মত ম্যাসির সাথে আত্বীয়তা পাতানোর কোনো দরকার নেই কিংবা ম্যাসিকে নিয়ে এতো তেলাতেলির দরকার নেই ম্যাসির মাথায় এমনিতেই অনেক তেল ।
বাংলাদেশ খেলায় যতোই পছনে থাক ও নিয়েই আমার অসীম আনন্দ । ক্রিকেট আমার অত্যন্ত প্রিয় খেলা বাংলাদেশ খেলে বিধায়ই প্রিয় , অনক কেই দিখেছি নিজ দেশ জিতবে না জেনে অন্য দেশের সার্পোট করা শুরু করে দিছে ,
যখন ক্রিকেটের গেমস খেলি তখন বাংলাদেশের সাথে অন্য বড় দশকে হাড়িয়ে দেই আর মনেমনে ভাবি এমন যেন সত্যি সত্যি বাংলাদেশ বড় কোনো দলকে হাড়িয়ে দিছে ।
মুলত প্রসংঙ্গ ছিলো ফুটবল ,
যারা আগামী দিনের আর্জিনা আর বেজি নিয়ে লাফাবেন তাদের বলছি ।
বিদেশী দেশ নিয়ে না লাফিয়ে দেশের কথা ভাবুন , ঐ আর্জিনা আর বেজির যতোই ডাইহার্ড ফ্যান হন যদি ওটা সর্বক্ষনই অন্যের দেশ একসেকেন্ডের জন্যও বাংলাদেশ হবে না । নিজে একজায়গায় থেকে অপর স্থানের সফলতার খুশিতে গড়াগড়ি খাওয়া কতো টা হাস্যকর ভেবে দেখেছেন কি ?
ভাবুন বাংলাদেশের মানুষ যতো ঐসব দেশকে ভালোবাসে তার কিছু অংশ যদি বাংলাদেশের প্রতি থাকতো তাহলে ঐরকম ফুটবল কাপে বাংলাদেশ নামের একটা দল থাকতো বলে মনেহয় ।
অন্যদলের জার্সি যতোই দাম দিয়ে কিনুন ওটা শুধুই একটা গেঞ্জি মাত্র ঠিক আপনার বাসার আর দশটা গেঞ্জির মতই ।
সবই আপনার পাগলামির ফল , অর্থাত্ কিছুক্ষনের জন্য ভারসম্য হারানো পাগলের মত ।
আপনি ফুটবলকে ভালোবাসুন কিন্তু হাজার টাকা দিয়ে ম্যাসির জার্সি কেনার কোনো সার্থকতা নেই , আপনি কখনোই ম্যাসি হবেন না কিংবা আপনার শত ভালোবাসার পরও ম্যাসিকে কেউ বাংলাদেশি বলবে না ।
ফুটবল নিয়ে যতোই লাফালাফি করুন আর উল্লাস করুন , নিজ দেশে ঐ আর্জিনা কিংবা বেজির পতাকা লাগাবেন না , ভেবে দেখুন আপনি কিছুক্ষনের জন্য হলেও নিজ সাধীনতা হারাচ্ছেন ।
একটা কথায় মাথায় রাখুন নিজ দেশের লোকের থেকে ঐ ফুটবল দল গুলো আপন না , সামান্য দলের সাপোর্টের জন্য মারামারি কাটাকাটির যেন পাগলের চরিত্রের চর্চাকরা । আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে হয়তো আপনার সাহায্যের জন্য তারাই এগিয়ে আসবে যাদের আপনি ভিন্নদলের সার্পোটার বলে মারতে ধাও করেছিলেন তাই এগিয়ে আসবে , আপনার বিপদে ম্যাসি কিংবা কাকা এগিযে আসবে না । ব্যাপার টা মাথায় রাখুন ।
প্রিয় ফুটবল দল হেরেছে বলে যাদের ভাংচুর করা অভ্যাস তারা মাথায় রাগবেন ,
আপনি কার উপর রাগ ঝাড়ছে ? নিজের ক্ষতিকরে যদি রাগ মেটাতে চান তবে এমন ভাবে নিজের ক্ষতিকরুন যাতে অন্যের ক্ষতি নাহয় । আপনার দল হয়্তো হেরেছে কিন্তু অনের দল জিতেছে ।
খেলাধুলা শুধুই বিনোদন মাধ্যম , খেলা উপভোগ মানসিক উন্নতির জন্য ,সেটা নিয়ে দাঙ্গা বাঁধানোর মত মাথায় কেঁড়া সম্পান্ন লোকদের খেলা থেকে দুরে থাকার অনুরোধ ।
যে যাই করুন , নিজদেশ টাকে ভালোবেশে করুন , আপনি কখনোই ভাববেন না আপনি দেশকে খুব ভালোবেশে ফেলেছেন ,তাহলে তা পুতুল খেলার মতো মিথ্যা । ভাবুন আপনি দেশে ভালোবাসতে পারেন নি আপনার কাজ ভালোবাসার প্রমান ফুটিয়ে তোলা অর্থাত্ দেশের প্রতি আপনার অনেক দায়িত্ব সেক্ষেত্র প্রতিটা লোকই দেশের অবিভাবক । আশা করি সকলেই দেশের প্রতি ভালোবাসা রেখে আগামী ফুটবল খেলা দেখবেন ।
বিঃদ্রঃ উপরে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ,আর্জিনা এবং বেজি বলে সম্মোধন করার জন্য দুঃখিত ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৪ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



